মামলা থাকায় নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, সংস্কৃতি উপদেষ্টা এ নিয়ে যে কথা বলেছেন তা তার ব্যাক্তিগত। এ নিয়ে তদন্ত চলছে।

এর আগে, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নুসরাত ফারিয়ার গ্রেফতারকে ‘বিব্রতকর ঘটনা’ হিসেবে উল্লেখ করে স্ট্যাটাস দেন। সোমবার (১৯ মে) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নুসরাতকে ছেড়ে দেয়া হলে আপনারারই সমালোচনা করতেন। তবে গ্রেফতারে কারও যেন ভোগান্তি না হয় এসব বিষয়ে সতর্ক আছে সরকার। কেউ যদি তদন্তে নির্দোষ প্রমাণিত হয় ছেড়ে দেয়া হবে। রাজধানীতে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন থাকবে। তবে তা যৌক্তিক হতে হবে। মানুষের যেন ভোগান্তি না হয়।

তিনি বলেন, দাবি দাওয়ার পেশের সময় অনেকে জনভোগান্তি তৈরি করে, পুলিশের ওপর হামলা চালায়। এটা না দেখিয়ে শুধু পুলিশের হামলা দেখানো হয়। ঈদের আগে মে মাসের মধ্যে বোনাস ও ৩ জুনের মধ্যে গার্মেন্টস কর্মীদের বেতন দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নেতানিয়াহু ‘মারা গেছেন’? ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি ও ইসরাইলে উত্তেজনা

অনলাইন ডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী এবং গাজার কসাইখ্যাত বেঞ্জামিন নেতানিয়াহু মারা গেছেন? একটি সূত্রের উল্লেখ করে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে যে, ইরানের বিপ্লবী গার্ড একটি

কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

মো. মাইনুল ইসলাম, চাঁদপুর: চাঁদপুরের কচুয়া উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার রহিমানগর বাজার

আবারও ভারত-মিয়ানমার সীমান্তে গোলাগুলি, আতঙ্ক অরুণাচলে

অনলাইন ডেস্ক: আবারও উত্তপ্ত ভারতের অরুণাচল প্রদেশের মিয়ানমার সীমান্ত। শুক্রবার থেকে দফায় দফায় গুলির লড়াইয়ে দুই নাগা বিদ্রোহীর মৃত্যু হয়েছে। নিহতেরা নাগা সংগঠন এনএসসিএন (খাপলাং-ইউংআং)

উপদেষ্টা পরিষদের কার্যক্রম নভেম্বরের মধ্যে শেষ হবে: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, আগামী নভেম্বরের মধ্যেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কার্যক্রম শেষ হবে। এ সময়ের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট

‘ইরানে কোনো যুদ্ধ নয়’, হোয়াইট হাউসের সামনে মার্কিনিদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক: ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইরানে হামলা চালানোর বিষয়টি পর্যালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: আবারও এক এগারোর মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, যদি একটি স্বচ্ছ নিরপেক্ষ