মামলায় অভিযুক্ত আসামিকে পাশে রেখে সভা করলেন বিএনপি প্রার্থী হারুনুর রশিদ

নিজস্ব প্রতিবেদক: গরু ব্যবসায়ীকে অপহরণ মামলার একজন আসামিকে পাশে রেখে মিথ্যা ও হয়রানিমূলক মামলা বন্ধের দাবি করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী হারুনুর রশিদ।

গত মঙ্গলবার রাতে সদর উপজেলার চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে ‘মিথ্যা ও হয়রানিমূলক মামলা বন্ধ’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে তিনি নিরপরাধ কাউকে আটক করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই মামলায় প্রতিহিংসার কারণে নিরপরাধ আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধিদের আসামি করা হয়েছে।

চরবাগডাঙ্গা ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ সভায় সদর উপজেলা তাঁতী লীগের সভাপতি ও ইউপি সদস্য নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি ১০ দিন আগে গোলাকাজুল ওরফে কাজল নামের এক গরু ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে করা মামলার ৫ নম্বর আসামি। এ ছাড়াও সভায় আরেকজন আসামি উপস্থিত ছিলেন। তিনি ৮ নম্বর আসামি আতাবুর রহমান ওরফে সেন্টু। মামলায় তাঁতী লীগ নেতা নুরুল ইসলাম ছাড়াও চরবাগডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ওমর আলীসহ ১৬ জনকে আসামি করা হয়েছে।

মতবিনিময় সভায় বিএনপির প্রার্থী হারুনুর রশিদ তাঁর দেওয়া ৮ মিনিট ২২ সেকেন্ডের বক্তব্যে আওয়ামী লীগ ও তাঁতী লীগ নেতাকর্মীদের নির্ভয়ে থাকার আশ্বাস দিয়ে বলেন, চেয়ারম্যান ওমর আলী, ইউপি সদস্য নুরুল ইসলাম, নাসির হোসেনকে হয়রানি করা যাবে না। কারও ইশারায় কাউকে হয়রানির জন্য মামলা হলে বা হয়রানি করলে নির্বাচনের পর সেসব কর্মকর্তাদের কাছে এর জবাব নেওয়া হবে। টাকার বিনিময়ে মামলা নেওয়া এ ধরনের অফিসারের চাকরি থাকবে না।

সভায় আরও উপস্থিত ছিলেন–চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক নেতা শাহনেওয়াজ খান সিনা, চরবাগডাঙ্গার সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, টুটুল ইসলাম ও এনামুল হক, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বাবুল রেজা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেজর ডালিম, যুগ্ম আহ্বায়ক সোহেলসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেন ওরফে ফিরোজ মেম্বারের ছেলে গোলাকাজুল ওরফে কাজল (৩৫) গত ২ জানুয়ারি রাত থেকে নিখোঁজ। এ ঘটনায় তাঁর স্ত্রী লিমা বেগম ৮ জানুয়ারি ওমর আলী, নুরুল ইসলামসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আটজনসহ ১৬ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেন। অন্য আসামিরা হলেন– মো. আলম, হাসেম আলী, জোহাক আলী, নাজমুল গুধা, নেজাম উদ্দিন ও আতাবুর রহমান সেন্টু।

মামলার জন্য সদর থানার ওসি ও জামায়াতকে দায়ী করে হারুনুর রশিদ বলেন, তদন্তে যারা দোষী প্রমাণিত হবেন, তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিলে তিনি কোনো হস্তক্ষেপ করবেন না। সদর মডেল থানার ওসি নুরে আলম বলেন, বাদী যে কাউকে আসামি করতে পারেন। তদন্ত না করে কাউকে গ্রেপ্তার করা যাবে না। বিএনপি প্রার্থীর বক্তব্যের বিষয়ে ওসি বলেন, তিনি (হারুনুর রশিদ) রাজনৈতিক বক্তব্য দিতেই পারেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নভেম্বরে কার্যক্রম শুরু করছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’

নিজস্ব প্রতিবেদক: পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করে গঠিত নতুন রাষ্ট্রায়ত্ত শরিয়াহভিত্তিক ব্যাংকে প্রাথমিকভাবে দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন আমানতকারীরা দেশের পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত

মৌসুমী, নুসরাত ফারিয়া, সাবিলা নূর, বাপ্পারাজসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক: কর পরিশোধ না করায় বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই তালিকায় রয়েছেন চিত্রনায়িকা মৌসুমী, নুসরাত ফারিয়া, সাবিলা নূর,

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে কাজ করছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

বান্দরবান প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রবিবার (২০

খুব যন্ত্রণায় আছি, আমরা এখন মৃত্যুই চাই’: আল-আকসা হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজার মধ্যাঞ্চলের আল-আকসা হাসপাতালে আহতদের চিকিৎসার চাপ এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। ধ্বংসপ্রাপ্ত স্বাস্থ্যব্যবস্থায় চিকিৎসকরা অসহায় হয়ে পড়েছেন। শনিবার গাজার বর্তমান

ইসরায়েলে ভয়াবহ আগুনে বন্ধ জেরুজালেমের রাস্তা

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ বিপদের মুখে ইসরায়েল। ভয়াবহ দাবানলে পুড়ছে দেশটির বিস্তৃত এলাকা। তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে এ দাবানল কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে। এতে

ইসির ৪২ কোটি টাকার যন্ত্র এখন ভাঙারি

নিজস্ব প্রতিবেদক: রাতের ভোটের কারিগরখ্যাত সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার আমলে ৪২ কোটি টাকায় একটি বিশেষ যন্ত্র বা পাসওয়ার্ড মেশিন কেনা হয়েছিল, যা

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন