মানিক মিয়া অ্যাভিনিউ রণক্ষেত্র: ভাঙচুর-সংঘর্ষ-পাল্টাপাল্টি ধাওয়ায় আহত অনেকে

অনলাইন ডেস্ক: তিন দফা দাবিতে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শুক্রবার সকাল থেকেই অবস্থান নিয়েছিলেন জুলাইযোদ্ধারা। তবে বেলা সোয়া ১টার পর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে অবস্থানকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ ও জুলাইযোদ্ধারা। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুর। এতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও এর সামনের মানিক মিয়া অ্যাভিনিউ পরিণত হয় রণক্ষেত্রে।,

অবস্থানকারীদের লাঠিপেটাও করতে দেখা গেছে পুলিশকে। এই ঘটনায় আহত হয়েছেন কয়েকজন জুলাইযোদ্ধা। তাদেরকে হাসপাতালে নিতে দেখা গেছে।

এই ঘটনার পরে বাইরে গিয়ে বিক্ষোভ করেন জুলাইযোদ্ধারা। ভাঙচুর করা হয় কয়েকটি যানবাহন। কয়েকটি যানবাহনে আগুন ধরিয়েও দেওয়া হয়েছে।

বাইরে লাঠিসোঁটা হাতে দেখা গেছে একদল তরুণকে। ইটপাটকেলও নিক্ষেপ করেন তারা। বেলা পৌনে ২টার দিকে ঘটনাস্থলে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

‘ওয়ারিয়র্স অব জুলাই’ নামে জুলাইযোদ্ধাদের সংগঠন তিন দফা দাবি জানিয়ে সকাল থেকে মানিক মিয়া এভিনিউতে অবস্থান নেন। তাদের দাবিগুলো হচ্ছে-

১. জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহত বীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে।

২.আহতদের জন্য আইনগত সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৩. এই দাবিগুলো জুলাই জাতীয় সনদ-২০২৫ এ অন্তর্ভুক্ত করে দ্রুত বাস্তবায়ন করতে হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অবৈধ বাঁধে ৩০ বছর ডুবে ছিল দুই হাজার বিঘা জমি, পাইপলাইনে মিলল মুক্তি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা নতুনপাড়া গ্রামের ‘কান্দর’ ও ‘গারা ক্ষেত’ এলাকায় দীর্ঘ ৩০ বছর ধরে চলা জলাবদ্ধতার অবসান ঘটেছে। এলাকাবাসীর অর্থায়ন এবং

শাপলা প্রতীক না পেলে কী করবে এনসিপি?

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে চলেছে। তবে নিবন্ধনের আনুষ্ঠানিক সনদ প্রদানের আগে প্রতীক নির্ধারণ নিয়ে দলটি ও নির্বাচন

কানাডায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ

কানাডা প্রতিনিধি: কানাডার ৪৫তম ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। গতকাল রোববার নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। পুরো কানাডায় এখন নির্বাচনের আমেজ। রাস্তার দুই পার্শ্বে বড় বড়

ঝিনাইদহে বিদেশি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘ঘনো’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন শীর্ষ সন্ত্রাসী বাবলুর রহমান ওরফে ‘ঘনো’। শুক্রবার (১১ জুলাই) রাত ৮টার দিকে সেনাবাহিনী,

ছাত্রদলের কমিটি ঘিরে শরীয়তপুরে সংঘর্ষ, আহত ৫

আশিকুর রহমান হৃদয়, শরীয়তপুর: জেলা ছাত্রদলের নবঘোষিত আহ্বায়ক কমিটি নিয়ে শরীয়তপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ জুন) বিকেলে পালং মডেল থানার সামনে

পবিত্র লাইলাতুল মেরাজ আজ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ আজ শুক্রবার (১৬ জানুয়ারি)। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ এই রাতটি ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পালন করবেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা।