মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংঘর্ষে চার মামলা, আসামি ৯০০ জন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় চারটি মামলা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সবগুলো মামলা দায়ের করা হয়েছে শেরেবাংলা নগর থানায়।

থানা সূত্রে জানা গেছে, মামলাগুলোর বাদী পুলিশ। এর মধ্যে একটি মামলার বাদী ট্রাফিক বিভাগে কর্মরত এক সার্জেন্ট, আর বাকি তিনটি মামলা করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। চার মামলার সব আসামিই অজ্ঞাত; এতে ৮০০ থেকে ৯০০ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত রিমন চন্দ্র বর্মন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।,

শনিবার (১৮ অক্টোবর) শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, ‘ঘটনার পর চারটি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলা সংরক্ষিত এলাকায় জোরপূর্বক প্রবেশের অভিযোগে, আর বাকিগুলো পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও কন্ট্রোল রুমে অগ্নিসংযোগের ঘটনায়।’

এর আগে শুক্রবার (১৭ অক্টোবর) ‘জুলাই সনদে নিজেদের তিনটি দাবি অন্তর্ভুক্ত করার’ দাবিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ করে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে একদল আন্দোলনকারী। দুপুর দেড়টার দিকে সংসদ ভবনের ১২ নম্বর গেটে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।

সাক্ষীদের বরাতে জানা গেছে, আন্দোলনকারীদের একাংশ সংসদ ভবনের সামনে থেকে গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকজন আহত হন এবং পুলিশের কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলের দুটি আসনে সহোদরের মনোনয়নপত্র সংগ্রহ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের দুটি আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থী একসঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। টাঙ্গাইল-২ গোপালপুর-ভূঞাপুর) আসনের বিএনপি প্রার্থী আব্দুস

বিএনপি কর্মীর ব্যবসাপ্রতিষ্ঠান গুঁড়িয়ে দিলেন আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালীতে এক বিএনপি কর্মীর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। বুধবার (৪ মার্চ) সকাল ৬টার দিকে

ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল পরিকল্পনাকারী আট নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি থেকে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝটিকা মিছিলের পরিকল্পনার সময় তাদের গ্রেপ্তার করে

গণমাধ্যমের ওপর আক্রমণ ও নৈরাজ্যের বিরুদ্ধে দাঁড়াতে হবে: জোনায়েদ সাকি

নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যমের ওপর হামলা ও দেশজুড়ে নৈরাজ্য প্রতিরোধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। একই সঙ্গে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র

কেউ যেন আমাদের ওপর কোনো দাদাগিরি করতে না আসে: ডা. শফিকুর

নিজস্ব প্রতিবেদক:  বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা ভয় করি শুধু আল্লাহ তায়ালাকে। বাকি যাদের কথা বলেন, তাদেরকে আমরা কোনো পাত্তাই দিই

কাশ্মীরে হামলায় ‘নিরাপত্তার ব্যর্থতা’ স্বীকার করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিরাপত্তার ব্যর্থতা স্বীকার করেছে কেন্দ্রীয় সরকার। শনিবার (২৬ এপ্রিল) কাতারভিত্তিক