মানবপাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মানবপাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল রয়েছে এবং এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, মানবপাচার সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িতদের জবাবদিহি করার জন্য শক্তিশালী আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে। এ বিষয়ে আইনপ্রয়োগকারী সংস্থাগুলো সজাগ ও সক্রিয় রয়েছে। সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পাচারের বিপদ সম্পর্কে সংশ্লিষ্টদের সচেতন করার করার জন্য বিভিন্ন জনসচেতনতামূলক প্রচারণা জোরদার করা হয়েছে।’

রোববার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের সুরমা হলে মানব পাচারসংক্রান্ত বিমসটেক সাব-গ্রুপের তৃতীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় স্বাগত বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক ও আইসিটি অনুবিভাগের অতিরিক্ত সচিব এবং মানবপাচার সংক্রান্ত বিমসটেক সাব-গ্রুপের তৃতীয় সভার চেয়ারম্যান খন্দকার মো. মাহাবুবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিমসটেক সেক্রেটারিয়েট ঢাকার পরিচালক প্রশান্থ চান্দ্রান।

উপদেষ্টা বলেন, ‘মানবপাচার মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন, মানব পাচারের শিকার ভুক্তভোগীদের দক্ষতার সাথে শনাক্তকরণ, তাদের চাহিদা মূল্যায়ন এবং উপযুক্ত পরিষেবা প্রদানকারীদের সাথে সংযুক্ত করার জন্য একটি জাতীয় রেফারেল ব্যবস্থাসহ সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ।’

তিনি বলেন, ‘মানবপাচারকারীদের বিচার দ্রুত করার জন্য নিবেদিত বিশেষ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়েছে এবং আমাদের জাতীয় কৌশলে সচেতনতামূলক প্রচারণাগুলোকে পদ্ধতিগতভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা বিমসটেক এবং অন্যান্য দেশের সাথে এ বিষয়ে সহযোগিতা জোরদার করার জন্য আমাদের পারস্পরিক আইনি সহায়তা ব্যবস্থাকে প্রসারিত করেছি।’

সভায় বিমসটেকভুক্ত সাত সদস্য দেশের মানব পাচারসংক্রান্ত সাব-গ্রুপের সংশ্লিষ্ট সদস্যরা অংশগ্রহণ করেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ডোমিনিকান রিপাবলিকে নাইটক্লাবের ছাদ ধসে প্রাণহানি ৭৯

অনলাইন ডেস্ক: ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডোমিঙ্গোর একটি নাইটক্লাবের ছাদ ধসে অন্তত ৭৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫০ জনেরও বেশি মানুষ। খবর বিবিসির।

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনাসহ ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করবে স্বাধীন তদন্ত কমিশন

নিজস্ব প্রতিবেদক: ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনাসহ ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। আগামী

নতুন আলোর বাতিঘর

১২ই আগস্ট ২০১০। প্রিয় মল্লিক ভাইয়ের অনন্ত যাত্রার এইদিনে আমি খুলনা কারাগারে বন্দী। আচমকা খবর শুনে মনটা ভীষণ ব্যাথাতুর ও বিষন্ন হয়ে উঠলো। কারাগারে নিজের

রাজস্থান-পাঞ্জাবে সতর্কতা, পুলিশের ছুটি বাতিল

অনলাইন ডেস্ক: কাশ্মিরের পেহেলগাম হামলার প্রতিশোধে পাকিস্তান ও দেশটির আজাদ কাশ্মিরে ভারতের হামলার পর সীমান্তবর্তী রাজ্য রাজস্থান ও পাঞ্জাবে জারি করা হয়েছে ব্যাপক সতর্কতা। সেখানে

সলঙ্গায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপি এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে যৌথ সংবাদ সম্মেলন করেছে যুবদল, কৃষকদল ও ছাত্রদল।

গুল্টা বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ: পুরোনো বন্ধু কাছে পেয়ে ফুটছে মুখে হাসি’ তাইতো মনে আনন্দ আজ, পুনর্মিলনের খুশি এই প্রতিপাদ্যে সামনে রেখে সিরাজগঞ্জে তাড়াশ উপজেলার গুল্টা বাজার