মাধবপুরে অভিযান, অস্ত্র-মাদকসহ ‘মাদক সম্রাট’ সাকিব গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার হয়েছেন ১২ মামলার পলাতক আসামি ফুয়াদ হাসান সাকিব (২৭)। বুধবার ভোররাতে উপজেলার চান্দুরা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে মাধবপুর আর্মি ক্যাম্প ও হবিগঞ্জ সদর ক্যাম্পের সেনা সদস্যরা।

গ্রেপ্তারকৃত সাকিব উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী সোয়াবই গ্রামের বাসিন্দা এবং সিরাজ আলীর ছেলে।

মাধবপুর আর্মি ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন ইমাম হোসাইন বলেন, সাকিবের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ডজন মামলা রয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ উল্লাহ জানান, সাকিব অত্যন্ত চতুর ও প্রভাবশালী। তিনি এলাকায় একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। কেউ তার অপরাধের প্রতিবাদ করলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এসে হুমকি দিতেন।

ওসি আরও জানান, সাকিবের বিরুদ্ধে মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় মোট ১২টি মামলা রয়েছে।

তিনি বলেন, সাকিবকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে এবং মাদকের শিকড় তুলে ফেলার লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পৃথিবীতে একটামাত্র মুনাফেকের দল ইসলামের নাম বলে: ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক: জামায়াতের সমালোচনা করে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, ‘জামায়াত কিন্তু দুই নাম্বার দল। এই পৃথিবীতে

ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্তে অন্তত ৭ জন নিহত

নিজস্ব প্রতিবেদক: ভারতের উত্তরাখণ্ডে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে সাতজন নিহত হয়েছেন। কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশীর দিকে যাওয়ার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। মূলত কেদারনাথ

মসজিদে সামাজিক দূরত্ব বিধি বাতিল করল কুয়েত

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কুয়েতের সরকার মসজিদ থেকে সামাজিক দূরত্ব বিধি তুলে নিয়েছে। ফলে, দেশটির মুসল্লিরা আবার আগের মতো কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করতে পারবেন।

বাবা-মা থাকা ছাত্রদের এতিম দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

ডেস্ক রিপোর্ট: ভুয়া এতিম ও বেশি ছাত্র দেখিয়ে এক মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে সমাজসেবা অধিদপ্তরের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ হাজারিপাড়া

খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় নেতা–কর্মীর ঢল

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসা শেষে চার মাস পর দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে ঢাকার পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকালে তাকে অভ্যর্থনা জানাতে রাজধানী

চোরাই গরু জবাই করে ইফতার মাহফিল, জানাজানির পর মালিককে মূল্য পরিশোধ

নিজস্ব প্রতিবেদক: সিলেটের ওসমানীনগরে চোরাই গরু জবাই করে ইফতার মাহফিল আয়োজনের ঘটনা প্রকাশ্যে আসার পর গরুর মালিককে ন্যায্য মূল্য পরিশোধ করা হয়েছে এবং দায় স্বীকার করেছেন