মাদ্রাসা শিক্ষা নিয়ে এম আকবর আলীর বক্তব্য ভাইরাল, উল্লাপাড়ায় সমালোচনা

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলীর মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে উল্লাপাড়া উপজেলায় বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা চলছে।

উল্লাপাড়া উপজেলার কুমারগাতী কবরস্থানের উন্নয়ন উপলক্ষে আয়োজিত একটি ইসলামি জালসায় এম আকবর আলী ওই বক্তব্য দেন। জালসার একটি ভিডিও পরে উল্লাপাড়া পৌর বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম বাবলু তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন। ভিডিওটি অল্প সময়ের মধ্যে বিপুলসংখ্যক দর্শকের কাছে পৌঁছায় এবং এতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, ইসলামি জালসার মঞ্চে একজন বক্তার পাশে বসে বক্তব্য দিচ্ছেন এম আকবর আলী। বক্তব্যে তিনি মাদ্রাসা শিক্ষার কার্যকারিতা নিয়ে মন্তব্য করেন এবং বলেন, তিনি নিজেও মাদ্রাসায় পড়াশোনা করেছেন, তবে পরবর্তী সময়ে স্কুল ও কলেজে পড়াশোনা করে চাকরি ও ব্যবসার সঙ্গে যুক্ত হন। তিনি আরও উল্লেখ করেন, মাদ্রাসায় পড়াশোনা করে বড় প্রশাসনিক বা সামরিক পদে পৌঁছানো সম্ভব নয়—এমন অভিমত প্রকাশ করেন।

এ সময় মঞ্চে উপস্থিত ইসলামি জালসার বক্তাকে বিব্রত হয়ে সাময়িকভাবে মঞ্চ ত্যাগ করতে দেখা যায়। পরে আয়োজকদের অনুরোধে তিনি পুনরায় মঞ্চে ফিরে আসেন।

পুনরায় বক্তব্যে ওই বক্তা নির্দিষ্ট কারও নাম উল্লেখ না করে মাদ্রাসা শিক্ষা নিয়ে অবমাননাকর মন্তব্যের সমালোচনা করেন। তিনি এ ধরনের বক্তব্যকে ইসলামি শিক্ষার প্রতি অসম্মান হিসেবে উল্লেখ করেন।

ঘটনাটি প্রকাশের পর স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও ধর্মীয় মহলে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গুলশানে বিলাসবহুল ভবনের বাসিন্দার তালিকাভুক্ত ছিলেন টিউলিপ

অনলাইন ডেস্ক: বাংলাদেশের রাজধানী ঢাকার একটি বিলাসবহুল ১০ তলা ভবনের বাসিন্দা হিসেবে টিউলিপ সিদ্দিকের নাম তালিকাভুক্ত ছিল। তার পরিবারের নামে ভবনটির নামকরণ হয়। গতকাল শনিবার

বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফজলুর রহমানকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) রা হয়েছে। আজ রবিবার বিএনপির দপ্তর সূত্রে এ

ফ্লোটিলা নৌবহর আটকের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

ডেস্ক রিপোর্ট: গাজার উদ্দেশ্যে যাওয়া মানবিক সহায়তাকারী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে আক্রমণ ও বিশ্বের মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। শুক্রবার

কাজিপুরের প্রাবন্ধিক ও কলামিস্ট বিজয় হলেন রাবি সিরাজগঞ্জ জেলা সমিতির সম্পাদক

আবদুল জলিল,কাজিপুর (সিরাজগঞ্জ) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সিরাজগঞ্জ জেলা সমিতির ২০২৫-২৬ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাজিপুরের প্রাবন্ধিক ও কলামিস্ট

স্ত্রীর মৃত্যুর ৩০ মিনিট পর স্বামীর মৃত্যু: সিরাজগঞ্জে এক হৃদয়বিদারক ভালোবাসার গল্প

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদরের খোকশাবাড়ীতে ঘটেছে এক অভূতপূর্ব ও হৃদয়বিদারক ঘটনা। দীর্ঘ ৬৫ বছরের দাম্পত্য জীবনের অবসান হলো মাত্র ৩০ মিনিটের ব্যবধানে। প্রথমে মারা যান

মেরে ব্যালট ভরে রাখার পরামর্শ দেন জাবেদ পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের ৮০ শতাংশ ভোট আগের রাতেই ব্যালট বাক্সে ধরে রাখা হয়েছিল। রাত ১০টা থেকে ভোর ৩টা পর্যন্ত সিল মারার কাজটি