মাদ্রাসার ছাত্রাবাস খালি করতে বিএনপি নেতার হুমকি, শিক্ষার্থীদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: কাজীপাড়া ছিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীদের ছাত্রাবাস ছাড়তে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ৯৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কবির হোসেন মিল্টন ও বহিরাগতদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি), বেলা ১১টার দিকে কাজীপাড়া সড়কে মানববন্ধন করে নিরাপদ ছাত্রাবাসের দাবি জানায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এরপর দুপুর ১টার দিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানের নেতৃত্বে ওয়ায়েদ স্যার ও আনোয়ার স্যার শিক্ষার্থীদের মারধর করেছে বলে অভিযোগ করেছে ভোক্তভোগী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজান ও কবির হোসেন মিল্টনের নেতৃত্বে ২০-২৫ জন বহিরাগত ছাত্রাবাসে এসে শিক্ষার্থীদের দ্রুত তাদের ছাত্রাবাস ছাড়তে চাপ দেয়। এসময় তারা শিক্ষার্থীদের ছবি তোলে এবং ভিডিও ধারণ করে, একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রাবাস খালি করার হুমকি দিয়ে যায়।

এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তাদের নিরাপত্তার দাবি জানিয়েছে কাজীপাড়া ছিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীরা । এ বিষয়ে কবির হোসেন মিল্টনের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে আদালতে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাড়ি নির্মাণের সময় চাঁদা দাবির অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আদালত বিষয়টি তদন্তের জন্য সিরাজগঞ্জ ডিবি

কাজিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত

আবদুল জলিল,কাজিপুর (সিরাজগঞ্জ) শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন”এই প্রতিপাদ্যে কাজিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৮ মে

বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা, বক্তব্য দেবেন কিছুক্ষণ পরই

অনলাইন ডেস্ক: বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা। চলছে ৬ষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের সমাপনী আয়োজন। এতে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.

সলঙ্গায় রাস্তা বন্ধ করে বাঁশ দিয়ে বেড়া নির্মাণ, অবরুদ্ধ দুটি পরিবার

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় দুইটি পরিবারে চলাচলের রাস্তা বন্ধ করে বাঁশ দিয়ে বেড়া নির্মাণ করেছে প্রতিপক্ষ হনিফ গ্যাংয়ের সদস্যরা। এতে ভুক্তভোগী দুইটি পরিবার তিনদিন দরে

ডাকাতি করতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা ধরা

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতির চেষ্টাকালে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করেছে পুলিশ। রোববার (৯ মার্চ) রাত ১টার দিকে নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের সরকার বাড়ি

হাসিনার নির্দেশেই আমার বাবাকে হত্যা করা হয়েছে: ড. রেজা কিবরিয়া

নিজস্ব প্রতিবেদক: সদ্য বিএনপিতে যোগ দেওয়া ড. রেজা কিবরিয়া বলেছেন, বাবা সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা প্রসঙ্গে তিনি বলেন, গত ১৫ বছর