মাদ্রাসায় নেয়ার কথা বলে জঙ্গলে নিয়ে মেয়েকে ধর্ষণ, বাবা গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় মাদ্রাসায় পৌঁছে দেওয়ার কথা বলে নিজ কিশোরী মেয়েকে জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগে বাবা শামীম বেপারী (৩৩) গ্রেপ্তার হয়েছেন।

র‍্যাব-১০ এর সহযোগিতায় মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত আড়াইটার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা থেকে তাকে আটক করে সদরপুর থানা পুলিশ।

ঘটনাটি ঘটে গত ৭ নভেম্বর সন্ধ্যায় চর বিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর এলাকায়। অভিযুক্ত শামীম বেপারী স্থানীয় শাহজাহান বেপারীর ছেলে। ভুক্তভোগী আল-ইহসান ইসলামিয়া মহিলা মাদ্রাসার মক্তব বিভাগের শিক্ষার্থী।,

পারিবারিক সূত্রে জানা যায়, ভুক্তভোগীর মা সিজারিয়ান অস্ত্রোপচারের কারণে বাবার বাড়িতে ছিলেন। এ সুযোগে বিকেল ৫টার দিকে মেয়েকে মাদ্রাসায় নেওয়ার কথা বলে শামীম রিকশায় করে বের হন। পরে পাশের গ্রামের আফসার কাজীর বাগানসংলগ্ন নির্জন জঙ্গলে নিয়ে গিয়ে মুখ চেপে ধরে কিশোরীকে ধর্ষণ করেন। এরপর ঘটনাটি আড়াল করতে মেয়েকে মাদ্রাসায় রেখে পালিয়ে যান।

ভুক্তভোগীর খালা শাবানা আক্তার বলেন, মাদ্রাসায় থাকাকালীন আমার ভাগ্নি কান্না করতে করতে ফোনে সব জানায়। খবর পেয়ে আমরা দ্রুত গিয়ে তাকে উদ্ধার করি।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, ৮ নভেম্বর কিশোরীর মামা ছাত্তার খান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তদন্ত শুরু করে এবং মঙ্গলবার রাতে শামীমকে গ্রেপ্তার করে। বুধবার (২৬ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানকে ক্ষতিপূরণ দিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে স্বীকৃতি দিতে জাতিসংঘে তেহরানের দাবি

অনলাইন ডেস্ক: ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর সাম্প্রতিক হামলার মূল উসকানিদাতা হিসেবে স্বীকৃতি দিয়ে ক্ষতিপূরণ আদায়ের দাবি জানিয়েছে তেহরান। জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের সভাপতির

সিরাজগঞ্জ র‌্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা ও ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। রবিবার

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ প্রধান উপদেষ্টার, আসতে পারে নির্বাচনী রোডম্যাপ

বিশেষ প্রতিনিধি: জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। আজ শুক্রবার সন্ধ্যা সাতটায় তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার থেকে

কুমিল্লায় চোর সন্দেহে যুবককে ধরে কুকুর লেলিয়ে দেওয়ার ভিডিও ভাইরাল

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে একটি কারখানায় চুরির সন্দেহে এক যুবককে ধরে দুটি কুকুর লেলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩১ সেকেন্ডের

সিলেটে যাত্রাবিরতির পর ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেট এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক

ন‍্যাক্কারজনক হামলার ঘটনা নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র: বিএনপি

নিজস্ব প্রতিবেদক: দেশে পরিকল্পিতভাবে তৈরি করা নৈরাজ্য ও ন‍্যাক্কারজনক হামলার ঘটনা জাতীয় নির্বাচন তথা গণতন্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলে মনে করে বিএনপি। এই