মাদারীপুরে বিয়ে বাড়িতে নাচ নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ২০

প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুরে বিয়ে বাড়িতে নাচগান নিয়ে হাতাহাতির জের ধরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় বেশ কয়েকটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ভাংচুর করা হয় দোকান ও বসতবাড়ি। এতে আহত হয়েছে অন্তত পক্ষে ২০ জন।

শুক্রবার (১৩ জুন)দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার।

এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুচিয়ার ভাঙ্গা ও উত্তর খাগছাড়া দুই গ্রামের মধ্যে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার (১১ জুন) রাতে মোস্তফাপুর ইউনিয়নের উত্তর খাগছাড়া গ্রামের কাওসার তালুকদারের মেয়ের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচতে যায় মোস্তফাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাগর বেপারী (সাগর মেম্বার) গ্রুপ ও উত্তর খাগছাড়া গ্রামের হাকিম কাজী গ্রুপের দুই দল কিশোর। এসময় উপস্থিত মেয়েদের উত্যক্ত করার অভিযোগে ওই দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যার পরে উভয় পক্ষের লোকজনসহ গণমান্য ব্যক্তিবর্গ উত্তর খাকছাড়া নতুন বাজারে শালিস মিমাংসার জন্য বসেন। এ শালিস মিমাংসার মধ্যেই উভয় পক্ষের লোকজন উত্তেজিত হয়ে যায়। একপর্যায়ে উত্তর খাগছাড়া ও সুচিয়ার ভাঙ্গা দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বেশ কয়েকটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটানো হয়। একই সঙ্গে ভাংচুর করা হয় অন্তত পক্ষে ১৫টি দোকান ও বসতবাড়ি। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় অন্তত পক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুচিয়া ভাঙ্গা গ্রামের মোজাম্মেলের ছেলে আলামিন সন্ন্যামাত(১৯), আব্দুল রব ঢালীর ছেলে জামাল ঢালী, ছত্তার ঢালীর ছেলে অলিল ঢালী, সিদ্দিক সন্ন্যামাতের ছেলে শাহ আলম সন্ন্যামাত, একই ইউনিয়নের উত্তর খাগছাড়া গ্রামের কদম চৌকিদারের ছেলে রেজাউল চৌকিদার, হাজী মোতালেব তালুকদারের ছেলে কাওয়াসার তালুকদার, ছোবাহান শিকদারের কামাল হোসেন, বাদল শিকদারের ছেলে সাব্বির শিকদার, শুভ কাজী, রোমান কাজী, আরিফ কাজী, ইব্রাহিম কাজীসহ অন্তত ২০ জন আহত হন।

আহত বেশ কয়েকজন বলেন, মেম্বার তার লোকজন নিয়ে আমাদের এলাকায় নাচতে এসে আমাদের এখানকার মেয়েদেরকে উত্তপ্ত করছে। আমরা প্রতিবাদ করায় আমাদের মারধর করেছে আমরার বিচার চাই।

এ ব্যাপারে ইউপি সদস্য সাগর বেপারীর মুঠোফোনে একাধিকবার ফোন করেও কোন সাড়া পাওয়া যায়নি।

এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের অতিরিক্ত ফোর্স গিয়েছে। বর্তমানে পরিস্থিতি অনুকূলে আছে। আপাতত ওই এলাকায় কোন সমস্যা নেই। এ ঘটনায় অভিযোগ দিলে মামলা নেওয়ার মতো হলে মামলা নেবো।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উপজেলা কৃষি কর্মকর্তাকে পেটালেন ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলা উপজেলায় সরকারি কৃষি প্রণোদনা দিতে রাজি না হওয়ায় উপজেলা কৃষি কর্মকর্তা শাহারিয়ার মুরসালিনকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান

পররাষ্ট্র উপদেষ্টাকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন

নিজস্ব প্রতিবেদক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার ঘটনার পর দুই প্রতিবেশী ভারত-পাকিস্তানের উত্তেজনা পৌঁছেছে চরমে। এ হামলার পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ বাধার শঙ্কা

শিয়ালকোল ছাত্রদলের নেতা সুমন তালুকদার বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শিয়ালকোল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন তালুকদারকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসনে

রোজা না রাখায় বৃদ্ধকে কান ধরিয়ে উঠবস করালেন বণিক সমিতির সভাপতি

ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুর শহরে পর্দা লাগানো একটি দোকানে কিছু লোক খাবার খাচ্ছিলেন। এমন সময় লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ লাঠি হাতে সেই দোকানে

প্রধান উপদেষ্টার সামনেই নির্বাচনের রোডম্যাপ নিয়ে ‘তর্কে’ জড়ালেন সালাহউদ্দিন ও নাহিদ

ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের মধ্যে বৈঠকে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। প্রধান উপদেষ্টার সামনেই নির্বাচনের রোডম্যাপ

টাঙ্গাইলে পটকা ফাটিয়ে স্বর্ণ ব্যবসায়ীর স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের করটিয়া বাজারে পটকা ফাটিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে নয়টার দিকে দুর্গা