মাদারীপুরে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, স্বজনদের ক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে। শহরের কলেজ রোডে অবস্থিত ‘নিরাময় প্রাইভেট ক্লিনিক’-এ চিকিৎসাধীন অবস্থায় আলিফা নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা ক্লিনিকের সামনে অবস্থান নেয় এবং দোষী চিকিৎসকের শাস্তির দাবি জানান।

নিহত শিশু আলিফা সদর উপজেলার মধ্যেরচর এলাকার প্রবাসী রাজু মাতুব্বরের একমাত্র কন্যা। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন।

স্বজনদের বরাতে জানা যায়, বুধবার বিকেলে বাড়ির পাশে খেলার সময় ভিমরুলের কামড়ে আহত হয় আলিফা। তাকে দ্রুত উদ্ধার করে নিরাময় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শিশু রোগ বিশেষজ্ঞ ডা. পি.কে বৈদ্য বিপ্লব প্রথমে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হলে বারবার অনুরোধ করা হলেও চিকিৎসক আর রোগীকে দেখতে আসেননি বলে অভিযোগ স্বজনদের।

আলিফার চাচা মাওলানা ওয়ালিদ বলেন, “ভাতিজির অবস্থার অবনতি দেখে ডাক্তারকে বারবার ডেকেও কোনো সাড়া পাইনি। তিনি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন, দরজা লাগিয়ে দেন এবং বলেন বাচ্চার কিছু হয়নি, ঠিক হয়ে যাবে। অথচ কিছুক্ষণের মধ্যেই ভাতিজি অক্সিজেনের অভাবে কষ্ট পেতে পেতে মারা যায়। আমরা এই অবহেলার বিচার চাই।”

চিকিৎসক পি.কে বিপ্লব বৈদ্যের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের একমাত্র প্রতিক্রিয়া দেন কর্মকর্তা সরোয়ার আলম। তিনি বলেন, “এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।”

ওসি আদিল হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা জানান, জেলা শহরের এই ক্লিনিকে এর আগেও চিকিৎসাসেবায় অবহেলার অভিযোগ উঠেছে। এবারের ঘটনায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মেয়াদ শেষে ডাটা ও মিনিট পরবর্তী প্যাকেজে যুক্ত করতে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক: মেয়াদ শেষে অবশিষ্ট ইন্টারনেট ডাটা, মিনিট ও এসএমএস পরবর্তী প্যাকেজে যুক্ত করতে সরকার ও কোম্পানিগুলোকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি)। সুপ্রিম

ফার্মগেটে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেটে ফুটপাতের একটি দোকানের কালো ব্যাগে বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে এমন সন্দেহে এটি ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল

ভারত-পাকিস্তান সংঘর্ষ: আসল বিজয়ী চীন?

অনলাইন ডেস্ক: চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘর্ষ শেষ হয়েছে যুদ্ধবিরতির মাধ্যমে। দুই দেশই দাবি করেছে, তারাই জয়ী হয়েছে। কিন্তু দুই পক্ষের এই সংঘর্ষে

সরকারি চাল আত্মসাতে বিএনপি নেতার কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার লাকসামে বিএনপি নেতার বাড়ি থেকে সরকারি চাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টায় গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর বাজারে এ ঘটনা

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামায়াত নেতা নিহত

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক জামায়াত নিহত হয়েছেন।’ আজ বুধবার সকালে জয়পুরহাট সদর উপজেলার গুয়াবাড়ি ঘাট এলাকায় এ

ভারত-পাকিস্তান সীমান্তে গোলাবর্ষণ চলছে

আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও পাকিস্তান সীমান্তের বিভিন্ন জায়গায় গোলাবর্ষণ চলছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুক্রবার (৯ মে) সন্ধ্যায় জম্মু ও কাশ্মিরের উরি এবং পুঞ্চে