মাদক সেবন ও জুয়া খেলতে বাঁধা দেওয়ায় প্রবাস ফেরত ব্যক্তিকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি: মাদক সেবন ও জুয়া খেলায় বাঁধা দেওয়ার জেরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পুঁঠিয়া গ্রামে মঙ্গলবার (৭ডিসেম্বর)। রাত ৮টার দিকে প্রবাস ফেরত আজিম উদ্দিন সরকার(৫৫) নামের এক ব্যক্তিকে দূর্বৃত্তরা পিটিয়ে হত্যা করেছে। নিহত আজিম উদ্দিন ওই গ্রামের মৃত মোসলেম উদ্দিন সরকারের ছেলে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে বুধবার (৮ডিসেম্বর)। সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের ছোট ভাইয়ের স্ত্রী মোছাঃ নাজমা খাতুন জানান, আশপাশ এলাকার কিছু বখাটে যুবক বেশ কিছুদিন ধরে তাদের বাড়ির সামনের একটি পরিত্যক্ত ভাঙ্গা ঘর ও পাশের জমিতে বসে মাদক সেবন ও জুয়া খেলে আসছিল। এখানে বসে তাদের এ কাজ করতে একাধিকবার নিষেধ করা হয়। এ নিষেধ উপেক্ষা করে তারা আবারও মঙ্গলবার সন্ধ্যায় ওখানে বসে মাদক সেবন ও জুয়া খেলতে থাকে। এ অবস্থায় আমার ভাসুর আজিম উদ্দিন তাদের নিষেধ করে। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও বাঁকবিতন্ড হয়। এরপর তারা আমার ভাসুরকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।
এরপর ওই দিন রাতে এশার নামাজ শেষে আজিম উদ্দিন ও তার এক ভাই মসজিদ থেকে বাড়ি ফেরার সময় কয়েকজনকে ওই স্থানে বসে আবারও মাদক সেবন করতে দেখে। এ সময় তিনি চোর চোর বলে তাদের ধাওয়া দিলে তারা সংঘবদ্ধ হয়ে আমার দুই ভাসুরকে মারপিট করে। এক পর্যায়ে মাদক সেবিরা আমার ভাসুর আজিম উদ্দিনের অন্ডকোষে লাথি, কান, মাথা ও ঘাড়ে আঘাত করে একটি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ঘটনাস্থলের মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে মাথায় পানি ঢালা হয়। এরপর স্থানীয় ও মা ক্লিনিকের চিকিৎসক দিয়ে দেখানো হয়। চিকিৎসকরা দেখে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’
এ বিষয়ে প্রত্যক্ষদর্শি আব্দুল্লাহ, পারভেজ, আশরাফ আলী ও হায়দার আলী জানান, এ ঘটনার পর তারা ঘাতকদের দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন। তারা আরও বলেন, ঘাতকরা প্রায়ই ওই পরিত্যাক্ত ঘরে বসে মাদক সেবন করে ও জুয়া খেলে। এতে এলাকাবাসি নিরাপত্তা ঝুঁকিতে পড়েন। ফলে মাদকসেবি ও জুয়ারিদের এখানে এ কাজ করতে নিষেধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা আজিম উদ্দিনকে পিটিয়ে হত্যা করে একটি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে গেছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আসলাম আলী বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার এখনও কোনো অভিযোগ দেয়নি। দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ দিকে এ ঘটনার পর থেকে ওই মাদকসেবি ও জুয়ারিরা পলাতক রয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যেও সৃষ্টি হয়েছে।’
০৮/০১/২০২৫
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে শিশু নির্যাতন,ইতিবাচক ও জীবনরক্ষকারী আচরণ বিষয়ক কর্মশালার উদ্বোধন  

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে শিশু নির্যাতন,ইতিবাচক ও জীবনরক্ষকারী আচরণসমূহ বিষয়ক ২দিন ব্যাপী কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছ। মঙ্গলবার দুপুরে শাহজাহাদপুর উপজেলা ইসলামিক ফাউণ্ডেশের আয়োজনে জেলা

পোষ্য কোটা পুন:বহালের দাবিতে রাবির কর্মকর্তা কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরত পালন  

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী, ০৮ জানুয়ারি ২০২৫ পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। বুধবার সকাল ৯টা থেকে শুরু

প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেফতার করা হয়েছে: নুর

ডেস্ক রিপোর্ট: কিছু ব্যক্তি পরস্পর যোগসাজশে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে কনট্রেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করিয়েছে বলে দাবি করেছেন গণঅধিকার

দেশের পরিস্থিতি নিয়ে সাবেক সেনাপ্রধানের স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক: দেশে এক-এগারোর পুনরাবৃত্তি যেন না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। শুক্রবার (২৩ মে) দুপুরে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে

সব জনতাই সমস্যা সৃষ্টি করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: সব জনতাই সমস্যা তৈরি করছে, তবে সব জনতাকেই সরকার নিয়ন্ত্রণ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।’ সোমবার

শাহজাদপুরে দুই গ্রুপের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছে। জানাগেছে,উপজেলার রুপবাটি ইউনিয়নের বড় ধনাইল গ্রামে জমিজমা সংক্রান্ত