মাথায় কাফনের কাপড় বেঁধে দশমিনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর দশমিনায় ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের একদল নেতাকর্মী। উপজেলা ছাত্রলীগের ব্যানারে আয়োজিত এ মিছিলের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা সরকারি আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদর এলাকায় এসে শেষ হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, মিছিলে অংশগ্রহণকারীরা মাথায় কাফনের কাপড় বেঁধে অংশ নিচ্ছেন। ব্যানারে লেখা ছিল “হটাও ইউনূস, বাঁচাও দেশ।”

মিছিলে প্রায় ৩৫ থেকে ৪০ জন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী অংশ নেন। নেতৃত্ব দিতে দেখা গেছে কলেজ শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি জায়েদ প্যাদাকে। অংশগ্রহণকারীরা মিছিল চলাকালে স্লোগান দেন “মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে”, “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।”

এ ঘটনার পর রোববার সকালেই জায়েদ প্যাদা তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করে লিখেছেন, “অনেক দিন পর আবার রাজপথে।” একই ভিডিও উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ) বিভিন্ন ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে।

এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, নিষিদ্ধ সংগঠনের মিছিলের ভিডিও আমাদের নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সলঙ্গায় এনসিপির ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় জাতীয় নাগরিক পার্টি ( এনসিপির) ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে এনসিপির সদস্য জুয়েল রানা

বিমানবন্দর থেকে পুলিশ হেফাজতে অভিনেত্রী নিপুণ

নিজস্ব প্রতিবেদক: সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে চিত্রনায়িকা নিপুণ আটক হয়েছেন। তার লন্ডন যাত্রা বাতিল করা হয়েছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি

এই দায়িত্ব আমার কাছে আমানত: জকসু ভিপি রিয়াজুল

নিজস্ব প্রতিবেদক: নিঃসন্দেহে এটি কোনো পদ নয়, এটি একটি আমানত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর আশা, আকাঙ্ক্ষা ও স্বপ্নের আমানত’ এবং আপনাদের এই বিশ্বাস আমার কাছে শক্তি,

মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে যুবদল নেতার হুমকি

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে ঈদের নামাজের পর এক দোয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম উল্লেখ না করায় এক ইমামকে বরখাস্তের হুমকি দিয়েছেন

আল-কুদস দিবসে টাইমস স্কয়ারে বিক্ষোভ, ফিলিস্তিনের পক্ষে স্লোগান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের টাইমস স্কয়ারে আল-কুদস দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে

রবীন্দ্র কাছারিবাড়িতে হামলা ও ভাঙচুর: শাহজাদপুরে গ্রেপ্তার ২

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক কাছারিবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন)