মাটিবাহী টলির সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ : মোটরসাইকেল চালক নিহত 

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: মাটিবাহী টলির সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক প্রেমানন্দ (২৪) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত প্রেমানন্দ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধলজান গ্রামের বাণীরাম চন্দ্রের ছেলে। মোটরসাইকেলের অপর আরোহী একই জেলার তাড়াশ উপজেলার গুড়পিপুল গ্রামের মৃত: দীনেশচন্দ্র উঁরাওয়ের ছেলে উজ্জ্বল উঁরাও (২৫) গুরুতর আহত হয়েছেন।

তাকে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) সকাল ১১টায় পাবনার আটঘরিয়া উপজেলার কলাবাগান এলাকায়।

এ ঘটনায় টলি চালক চঞ্চল হোসেন (২২) কে আটক করেছে আটঘরিয়া থানা পুলিশ।

আটঘরিয়া থানার অফিসার- ইন- চার্জ (ওসি) মোহাম্মদ হাদিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাবনার ডাল মিলের শ্রমিক নিহত প্রেমানন্দ তার সহকর্মী উজ্জ্বল কে সাথে নিয়ে মোটর সাইকেল চালিয়ে পাবনা থেকে সিরাজ গঞ্জে নিজ বাড়ির উদ্দেশ্য রওনা হোন।

পথিমধ্যে আটঘরিয়া উপজেলার কলাবাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটিবাহী একটি টলির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক প্রেমানন্দ নিহত হোন।

আটঘরিয়া থানার অফিসার- ইন- চার্জ (ওসি) মোহাম্মদ হাদিউল ইসলাম বলেন, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের পক্রিয়া চলছে।গ্রেফতার চাকলকে আদালতে সোপর্দ করা হবে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দেশের পরিস্থিতি নিয়ে সাবেক সেনাপ্রধানের স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক: দেশে এক-এগারোর পুনরাবৃত্তি যেন না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। শুক্রবার (২৩ মে) দুপুরে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে

আ. লীগের কাউকে বিএনপিতে অনুপ্রবেশ করালে কঠোর ব্যবস্থা: টুকু

ডেস্ক রিপোর্ট: বিগত ১৬ বছর যারা বিএনপির নেতাকর্মীদের অত্যাচার-নির্যাতন করেছে, মামলা দিয়েছে সেসব আওয়ামী লীগের নেতাকর্মী যেন কোনোভাবেই বিএনপিতে অনুপ্রবেশ করতে না পারে সেই বিষয়ে

চাঁদা না পেয়ে দোকান ভাংচুরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়াতে দু’লাখ টাকা চাঁদা না পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার নির্মাণাধীন দোকান ভাংচুুর ও নির্মাণসামগ্রী লুটের অভিযোগ উঠেছে স্থানীয়

পরিচয়পত্র দেখানোর পরও শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্থা করে পুলিশে দিল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য পরিষদের ভিপি (সহ-সভাপতি) প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী মহিমা আক্তারকে হেনস্থা ও

সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে, স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল

মোঃ: আসাদুল্লাহ,(চৌহালী) সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী উপজেলা–এর দুর্গম চরাঞ্চল, বিশেষ করে উমারপুর ইউনিয়ন–এ চিকিৎসাসেবা আজও অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ বাস্তবতা। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভবন থাকলেও

ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিবের ভাইয়ের গাড়িতে হামলা: দুই নেতা বহিষ্কার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনে কেন্দ্রীয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের গাড়িতে হামলা