মাগুরার সেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি

নিজস্ব প্রতিবেদক: মাগুরার সেই শিশুর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বুধবার (১২ মার্চ) সকালে তার দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ (আকর্ষিকভাবে হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়া) হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন শিশুটির কর্তব্যরত চিকিৎসক।

শিশুটির চিকিৎসায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, তার (শিশুটি) অবস্থা আরও জটিল হয়েছে। সে এখন জটিল পরিস্থিতির সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে।

তিনি বলেন, বুধবার সকাল ৮টার দিকে প্রথমবার তার হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায়। চিকিৎসায় তার হৃৎস্পন্দন ফিরে আসে। পরে দ্বিতীয়বার তার হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায়। সেবারও চিকিৎসায় তা ফিরে আসে। তার মস্তিষ্ক প্রতিক্রিয়াহীন অবস্থায় আছে। তার গ্লাসগো কোমা স্কেল (জিসিএস) ৩। মস্তিষ্কের আঘাতের কারণে কোনো ব্যক্তির চেতনার মাত্রা হলো জিসিএস। মানুষের স্বাভাবিক মাত্রা হলো ১৫। জিসিএস ৩ অবস্থাকে মস্তিষ্কের প্রতিক্রিয়াহীন অবস্থা বলে বিবেচনা করা হয়।

মেডিকেল বোর্ডের ওই চিকিৎসক আরও বলেন, ঘটনার সময় শিশুটিকে যখন ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করা হয়, তখন তার মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি হয়। পরদিন বেলা ১১টায় হাসপাতালে নেওয়ার আগপর্যন্ত এই অবস্থায় তাকে ফেলে রাখা হয়েছিল। এ কারণে দীর্ঘ সময় অক্সিজেন না পেয়ে মস্তিষ্কের বড় ক্ষতি হয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে শিশুটিকে হাসপাতালে নিয়ে অক্সিজেন দিলে মস্তিষ্কের এত ক্ষতি হতো না বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (০৬ মার্চ) বোনের শ্বশুরবাড়ি মাগুরা শহরের নান্দুয়ালী এলাকায় বেড়াতে গিয়ে বোনের শ্বশুর হিটু শেখ (৫০)-এর লালসার শিকার হয় শিশুটি। ওইদিন বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান তার বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে যান। ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বৃহস্পতিবার রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার (০৭ মার্চ) রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তারপর তাকে নেওয়া হয় সিএমএইচে।

এদিকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার শিশুটির দুলাভাই ও দুলাভাইয়ের বাবাসহ চারজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। রোববার (০৯ মার্চ) রাত ১২টার দিকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিনের আদালতে শুনানি শুরু হয়। পুলিশ আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত এক নম্বর আসামি হিটু শেখকে ৭ দিন এবং সজীব হোসেন, রাতুল শেখ ও জাবেদা বেগমের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এ ছাড়া মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির ছবি, ভিডিও ও পরিচয় শনাক্তকরণ সব বিষয়াদি দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়ে পুলিশ, সাইবার ক্রাইম ইউনিট এবং বিটিআরসিকে বাস্তবায়ন করতে বলেছেন হাইকোর্ট। সেই সঙ্গে প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় যারা ভিকটিমের ছবি, নাম প্রকাশ করেছে, তাদের বিরুদ্ধে তিন কার্যদিবসের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারা অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। দুই আইনজীবী ব্যারিস্টার মাহসিব হোসাইন ও হামিদুল মেসবাহ তাৎক্ষণিক এ বিষয়ে রিট করলে রোববার (৯ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব নির্দেশ দেন।’

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে অসুস্থতার ছুটি না পেয়ে এক শ্রমিক অসুস্থ

নজরুল ইসলাম: অসুস্থতার একদিনের ছুটি ও কর্তৃপক্ষের অপমান সইতে না পেরে যমুনা সেতু পশ্চিমপাড়ের সিকিউরিটি সুপারভাইজার নুরুল ইসলাম (৫০) হিটস্ট্রোকে গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়েছে। সিকিউরিটি

নিজ দেশের শিখ সম্প্রদায়ের ওপর ব্যালিস্টিক মিসাইল ছুড়লো ভারত

অনলাইন ডেস্ক: পাকিস্তানের ডিজিএফআইর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, শুক্রবার মধ্যরাতে ভারত ছয়টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। তবে এসব মিসাইল তাদের নিজ রাজ্য

রায়গঞ্জে সংবাদ প্রকাশের পর গোলাম হোসেন পেল হুইল চেয়ার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জের রায়গঞ্জের প্রতিবন্ধী গোলাম হোসেন পেল হুইল চেয়ার। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে হুইল চেয়ারটি তুলে

ভোট ডাকাতির চেষ্টা করলে হাত অবশ করে দেওয়া হবে: জামায়াত আমির

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে তার হাত অবশ করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার

কাছারিবাড়িতে ভ্রমণবঞ্চিত চিত্রনায়ক উজ্জ্বল, দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরের কাছারিবাড়িতে ঈদ ভ্রমণে গিয়ে প্রধান ফটক থেকেই ফিরে যেতে হয়েছে জনপ্রিয় চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলকে। দর্শনার্থীদের জন্য

রায়গঞ্জে বিএনপি নেতার প্রশ্রয়ে ঠিকাদারি কাজ চলছে আওয়ামীলীগ নেতার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠানের ছোট ভাই আওয়ামী নেতা মোমিন পাঠানের দুই কোটি টাকার