মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, যারা দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে দেশকে কলঙ্কিত করেছে তাদেরকে ধিক্কার জানাই

জুয়েল রানা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, যারা দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে দেশকে কলঙ্কিত করেছে তাদেরকে ধিক্কার জানাই। ৫ ই আগস্টের পর একটা দল নিজেদেরকে দেশের মালিক মনে করেছে। যার কারণে তাঁরা চাঁদাবাজি, টেন্ডার বাজি, বাসস্ট্যান্ড, বালুমহল দখল করেছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। এমনকি পাথর লুটপাট করে সিলেটের প্রকৃতিক সৌন্দর্য নষ্ট করেছে।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, নভেম্বর মাসের মধ্যে গণভোটের আয়োজন করতে হবে। নির্বাচন আর গণভোট একসাথে চলতে পারে না। গণভোট না করার জন্য তালবাহানা শুরু করেছে। জাতীয় নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। উপদেষ্টা পরিষদের অনেকেই একটা দলের পক্ষে সাফাই গাইছেন। দলের প্রতিনিধিত্ব করতে চাইলে উপদেষ্টা পরিষদের পদ ছেড়ে দলের কাতারে এসে কথা বলুন।

শনিবার ( ৮ নভেম্বর) বিকেলে সলঙ্গা থানা জামায়াতে ইসলামীর আয়োজনে সলঙ্গা ইসলামীয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ ডাকসু, চাকসু, জাকসু, রাকসু’র মতো বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নির্বাচিত করবে। জামায়াতে ইসলামীর পক্ষে গণ-জোয়ার তৈরি হয়েছে। জামায়াত ক্ষমতায় গেলে, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তুলবো। দুর্নীতি বন্ধ করতে পারলে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।

সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রায়গঞ্জ – তারাশ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মাওলানা আব্দুস সামাদ, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা শিবিরের সভাপতি মো: আব্দুল আজিজ, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের সাবেক আমীর হোসাইন আলী, সলঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি মো. রাকিবুল হাসান প্রমুখ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আগামী নির্বাচনে মূল ফ্যাক্টর হবে আওয়ামী লীগ: মাসুদ কামাল

ডেস্ক রিপোর্ট: জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, ‘নির্বাচনের বাইরেও যদি থাকে তার পরেও আসন্ন নির্বাচনে আমার বিবেচনায় মূল ফ্যাক্টর হবে আওয়ামী লীগ।’

যাত্রীভর্তি ট্রেন রেখে পালালেন চালক, অবরুদ্ধ স্টেশন সুপার

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীভর্তি ট্রেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে রেখে পালিয়েছেন চালক। এতে বিক্ষুব্ধ যাত্রীরা অবরুদ্ধ করে রেখেছেন স্টেশন সুপারিনটেনডেন্টকে। মঙ্গলবার

আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ বাতিল করে পুনরায় চেয়ারম্যানদের স্বপদে পুনর্বহাল করা হয়েছে। আদালতের নির্দেশনার আলোকে জেলা প্রশাসকের

ভোটের ফলাফলের পর কেন্দ্রেই উচ্ছ্বাস, ভাইরাল পুলিশ-আনসারদের নাচের ভিডিও

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা শেষে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দীর্ঘ সময়ের নির্বাচনী

বাঁশখালীতে বিয়েবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে জেনারেটর শ্রমিকের মৃত্যু

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিয়েবাড়িতে জেনারেটরের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবুল কাশেম (৩০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক: সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা। শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সমাহিত দাদির কবরে