মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে সিরাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া মাহফিল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ মাগরিব সিরাজগঞ্জ প্রেসক্লাব ভবনের অফিসে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় এ কর্মসূচি পালন করা হয়।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক রাজু দেওয়ান, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম ইসলাম রইসি। আলোচনা সভা পরিচালনা করেন প্রেসক্লাবের দফতর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক।

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ও আহতদের সুস্থতা কামনা করে ফাতেহা শরীফ ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করে প্রেসক্লাব সংলগ্ন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোয়াজ্জেম হোসেন।

দোয়া মাহফিলে পিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অংশ নেন। শোক দিবসে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে প্রেসক্লাব ভবনে কালো পতাকা অর্ধনমিত করা হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মাদ্রাসায় নেয়ার কথা বলে জঙ্গলে নিয়ে মেয়েকে ধর্ষণ, বাবা গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় মাদ্রাসায় পৌঁছে দেওয়ার কথা বলে নিজ কিশোরী মেয়েকে জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগে বাবা শামীম বেপারী (৩৩) গ্রেপ্তার হয়েছেন। র‍্যাব-১০ এর

আমার মায়ের কিছু হবে না, ভারত তাকে নিরাপত্তা দিচ্ছে: জয়

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির রায় দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। একই সঙ্গে স্বস্তি প্রকাশ

ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক: জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জাতির ওপর থেকে কালো ছায়া এখনও যায়নি। এই কালো ছায়া দূর না হওয়া পর্যন্ত ছাত্রশিবির ও জামায়াতে

চাচাকে বিয়ে করতে না পেরে স্বামীকে খুন: বিহারে নববধূসহ গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিহারে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডে মাত্র ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন করার অভিযোগ উঠেছে এক নববধূর বিরুদ্ধে। প্রেমে ব্যর্থ হয়ে আপন চাচার সঙ্গে

৫ আগস্ট শেখ হাসিনার জানাজা হয়ে গেছে: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক: গত ৫ আগস্ট শেখ হাসিনার জানাজা সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক। বুধবার (১০ ডিসেম্বর)

দায়িত্বরত ট্রাফিক পুলিশের নাক ফাটাল ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক: তোর টিআই (ট্রাফিক ইনস্পেক্টর) আমাকে গাড়ি সরাইতে বলতে পারে না, আর তুই গাড়ি সরাইতে বলিস’ বলেই দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যকে ঘুষি মেরে নাক ফাটিয়ে