মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে শহরের পুরাতন কোর্টবিল্ডিং জামে মসজিদে ওই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় ওই কর্মসূচি পালন করা হয়।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সদর উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর, সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ।

বক্তারা বলেন, এ ধরনের দুর্ঘটনা এড়াতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা জরুরি এবং নিহতদের প্রতি সর্বোচ্চ সম্মান ও আহতদের প্রতি সহমর্মিতা দেখানো সকলের কর্তব্য। মিলাদ ও দোয়া মাহফিলে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির মনোয়ন প্রত্যাশি অ্যাডভোকেট ফরহাদ ইকবাল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

কর্মসূচিতে জেলা-উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মোরেলগঞ্জ হাসপাতালে ওষুধ সংকট ও দুর্নীতি: রোগী সেবায় অনিশ্চয়তা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সংকট, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে রোগীরা মারাত্মক ভোগান্তির মুখোমুখি। সরকারি তালিকায় থাকা ৩৫ প্রকার ওষুধের বিপরীতে রোগীরা

বোয়ালখালীতে কক্সবাজার এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচল ব্যাহত

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী রেলস্টেশন এলাকায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের গার্ড ব্রেক বগির হুক ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়ে। শনিবার (২৬ জুলাই) দুপুর ৩টা

বিএনপি জুলাই সনদ ভঙ্গ করে সংসদ কার্যক্রম শুরু করেছে: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক: বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদের কার্যক্রম শুরু করেছে বলে মন্তব্য করেছেন সারজিস আলম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। বৃহস্পতিবার

সরকারি চাকরি ঝুঁকিতে ফেলে আন্দোলনে গিয়েও নন-ক্যাডারে বাদ

ঠিকানা টিভি ডট প্রেস: সরকারি ব্যাংকের কর্মকর্তা হয়েও জীবন ও ক্যারিয়ার ঝুঁকিতে ফেলে জুলাই আন্দোলনে শরীক হয়েছিলেন এক যুবক। তবে ৪৩তম বিসিএসের নন-ক্যাডার চাকরি থেকে

আগামী নির্বাচনে যে কোন মূল্যে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম চাই: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশ খেলাফত মজলিস আগামী নির্বাচনে যেকোনো মূল্যে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে চায়। এ লক্ষ্যে আমরা

দীর্ঘ সাড়ে ৭ বছর পর মা-ছেলের দেখা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ সাড়ে ৭ বছর পর সম্মুখ দেখা হলো মা-ছেলের। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছানোর পর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে