মাইলস্টোনে অগ্নিদগ্ধ শিক্ষার্থী চুয়াডাঙ্গার মাহিয়া আর বেঁচে নেই

চুয়াডাঙ্গা প্রতিনিধি: রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উত্তরা শাখায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ শিক্ষার্থী মাহিয়া তাসনিম মায়া (১৫) আর বেঁচে নেই।

বৃ্হস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাহিয়া চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি ইউনিয়নের প্রকৌশলী মোহাম্মদ আলীর মেয়ে। মাহিয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী। সে পরিবারের সঙ্গে উত্তরা ১৮ নম্বরে থাকত।

মৃতের পারিবারিক সুত্রে জানা গেছে, মাহিয়ার শরীরের ৫০ শতাংশের বেশি পুড়ে গিয়েছিল। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল সাড়ে ৪ টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ আগামীকাল শুক্রবার সকালে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা যায়।

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে সোয়া ১টার দিকে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাসনাতের বক্তব্যে দিল্লির উত্তেজনা উদ্বেগ অবান্তর : পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ

নিজস্ব প্রতিবেদক: হাসনাতের বক্তব্যে দিল্লির উত্তেজনা উদ্বেগ অবান্তর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসবাদে বিশ্বাস করে না। আমরা কোনো বিচ্ছিন্নতাবাদীকে

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যা চেষ্টার মামলায় নায়িকা পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার

উপদেষ্টা মাহফুজের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া শিবিরের

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুকের একটি স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। গত ১০ মে মধ্যরাতে

যৌথবাহিনীর হাতে আটক বিএনপি নেতার মৃত্যুতে এইচআরএসএসের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে আটকের পর জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু মৃত্যুতে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন

কার্গো কমপ্লেক্স থেকে চুরি: আনসার সদস্যদের পকেট থেকে বের হচ্ছিল একের পর এক ফোন

নিজস্ব প্রতিবেদক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে চুরি করে বের হাওয়ার সময় হাতেনাতে আটক হয়েছেন দায়িত্বরত এক আনসার সদস্য। আটক ওই আনসার সদস্য হলেন

বিমানবন্দর তথ্যপ্রযুক্তি প্রকল্পে অনিয়ম, জড়িত আমিরাতের রাষ্ট্রদূতও

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিমানবন্দরে যাত্রী তথ্য ব্যবস্থাপনায় নতুন প্রযুক্তি স্থাপনের একটি স্পর্শকাতর প্রকল্পে আর্থিক অনিয়ম, স্বার্থের সংঘাত ও আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। যুক্তরাজ্যভিত্তিক