‘মাইনাস ফোর’ একটি দুষ্টচক্রের ফালতু কথা: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বেগম খালেদা জিয়া আমাদের ন্যাশনাল লিডার। জনগণের লিডার। তিনি এখন নির্দিষ্ট কোনো পার্টির লিডার নন। মাইনাস ফোর একটি দুষ্টচক্রের ফালতু কথা মাত্র। অনেকে যারা মাইনাস ফোরের কথা বলছেন তারা স্বৈরাচারের দোসরের মতোই। এখানে কোনো মাইনাস ফোর-এর মতো কিছু নেই। আমরা কাউকে মাইনাস করিনি। যারা মাইনাস হয়েছে তারা হত্যাযজ্ঞ করে মাইনাস হয়েছে।

শুক্রবার সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, যারা ব্যান্ড হয়েছে তারা বাদে সকল দলই নির্বাচনে অংশ নেবে। জাতীয় পার্টিকে ব্যান্ড করা হয়নি। তারা যদি নির্বাচন করতে চায় সেটি তাদের ইচ্ছা। তাদের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। তারা স্বৈরাচারের বড় রকমের দোসর। তাদের সহযোগিতা ছিল বলে আওয়ামী লীগ অনেক অকাম-কুকাম করে পার পেয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবানালে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, যারা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত, আমরা চাই তাদের বিচার হোক।দুজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাদের একজন শেখ হাসিনা অপরজন আসাদুজ্জামান খান কামাল। আমরা চাই, সরকারের পক্ষ থেকে তাদের দুজনের দণ্ড কার্যকর করা হোক। তাদের আপিল করার সুযোগ আছে। দেশিয় এবং আন্তর্জাতিক নিয়ম মেনে রায় কার্যকর করা হোক সেটি আমরা চাই।

তিনি আরো বলেন, যাদের হাতে রক্ত আছে যারা হত্যাযজ্ঞে জড়িত তাদের প্রত্যেককে বাংলাদেশে ফিরিয়ে আনবো। এটি শহীদদের কাছে আমাদের দায়। আমাদের শপথ। আমাদের হাতে ৭০ দিনের মতো আছে। ইলেকশন হবে। এই সময়ের মধ্যে সেটি কার্যকরের চেষ্টা করব। আর আমরা ব্যর্থ হলে পরবর্তী প্রজন্ম সেটি করবে।

মাগুরা জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এবং মাগুরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়িত ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মাগুরা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মো. শামীম কবির, মাগুরা পৌর প্রশাসক ইমতিয়াজ হোসেন উপস্থিত ছিলেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জয়পুরহাটে বিজিবির অভিযানে দুইটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (২০ বিজিবি)-এর অভিযানে ২টি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাসেল ইসলাম (৩৩) নামে একজনকে আটক করা

লস অ্যাঞ্জেলেসে সংঘর্ষ অবৈধ অভিবাসী দমনে ন্যাশনাল গার্ড মোতায়েন ট্রাম্পের

অনলাইন ডেস্ক: লস অ্যাঞ্জেলেসের প্যারামাউন্ট এলাকায় শনিবার বিক্ষোভকারী এবং আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সংঘর্ষের সময় আটলান্টিক বুলেভার্ডে জ্বলন্ত গাড়ি থেকে ধোঁয়া উড়ছে। এ সময় মোটরসাইকেলে

৭ দফা দাবিতে পল্লী বিদ্যুৎ আন্দোলন: টানা ১৫ দিনের অবস্থান কর্মসূচি কেন্দ্রীয় শহীদ মিনারে

  নিজস্ব প্রতিবেদক: পল্লী বিদ্যুৎ সিস্টেম সংস্কারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে টানা ১৫ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা

তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন উপদেষ্টা মাহফুজ আলম  

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে মো. নাহিদ ইসলামের পদত্যাগের একদিন পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন মো. মাহফুজ আলম। বুধবার মন্ত্রিপরিষদ

হাতীবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

রেজাউল ইসলাম হাতীবান্ধা(লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তে ঘুরতে এসে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গাছের সাথে ধাক্কায় প্রাণ গেলো দুই জনের। রোববার বিকালে জেলার

বিএনপির ‘কথার টোন’ আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির ‘কথার টোন’ আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। একইসঙ্গে তিনি রাজনৈতিক দলে