মাইকিং করে ঘুষের টাকা ফেরত দিলেন চেয়ারম্যান!

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় মাইকিং করে ঘুষের টাকা ফেরত দিলেন ধুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। আজ সোমবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।,

জানা গেছে, উপজেলার ধুলিয়া ইউনিয়ন নিবন্ধিত ১০০ জেলেদের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় তাদের মাঝে চাল বিতরণ করা হয়। সরকারি চাল পেতে পরিষদের উদ্যোক্তা মো. মামুনকে ২০০ টাকা করে ঘুষ দিতে হয়। প্রকাশ্য ঘুষ নেওয়ার এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আসলে সেনাবাহিনীর হস্তক্ষেপ করলে ধুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম টাকা ফেলত দিতে এলাকায় মাইকিং করেন।

আজ বিকেল চার দিকে সেনাবাহিনীর উপস্থিতিতে ইউনিয়ন পরিষদ চত্বরে জেলেদের কাছ থেকে নেওয়া ঘুষের টাকা ফেরত দেওয়া হয়।,

টাকা ফেরত পাওয়া জেলেরা জানান, দুই মাসে (এপ্রিল ও মে) ৮০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। সেই চাল নিতে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মো. মামুন ২০০ টাকা করে ঘুষ নেন। যা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সেনাবাহিনী এসে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন।

ধুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, ‘উদ্যোক্তা মামুন টাকা নিয়েছে তা আমি জানতাম না। পরে তা সেনাবাহিনীর উপস্থিতিতে ফেরত দেওয়া হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, ‘যিনি টাকা নিয়েছেন তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাতুড়ি ও ধারালো টুলস নিয়ে ভায়রার দুই ছেলের আক্রমণ, দুজনই আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল নবরত্নপাড়ায় নজরুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। ভায়রার দুই ছেলে জাকারিয়া ও ইমরান হাতুড়ি ও ছোট কাটার টুলস ব্যবহার

জামায়াতে ইসলামীকে ভোট দিন, বাংলাদেশকে উন্নয়নের স্বর্গরাজ্যে পরিনত করব: মাসুদ সাঈদী

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিন বংলাদেশকে উন্নয়নের স্বর্গরাজ্যে পরিনত করব ইনশাআল্লাহ। দেশের প্রতিটি মানুষ আজ পরিবর্তন চায়। তারা চায় একটি জবাবদিহিতা মূলক সরকার।

ট্রাম্পের বাজেট বিলকে ‘জঘন্য ও ন্যক্কারজনক’ বললেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতুন বাজেট বিলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। তিনি বিলটিকে ‘জঘন্য ও

আইন সবার জন্যে সমান কিন্তু গরীবদের ভাগে বেশি – সুমাইয়া সুমি

রিক্সা ওয়ালাদের অপরাধ ছিল তাদের কারো মুখেই মাস্ক ছিল না। তাই সবার রিক্সা মাধবদী এসপি স্কুলের ভিতরের মাঠে আটকে রেখেছেন আমাদের মাধবদীর থানার নতুন ওসি

সিরাজগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলায় চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে। শুক্রবার (২০ জুন) ভোর রাতে পুলিশ কামারখন্দ উপজেলার রায়দৌলপুর ইউনিয়নের বলরামপুর বাজার

২৪ ঘণ্টা পেরোলেও দেখা নেই বিজয়ের, কোথায় আছেন থালাপতি?

নিজস্ব প্রতিবেদক: সমাবেশে পদদলনের ২৪ ঘণ্টা পেরোলেও দেখা নেই বিজয়ের। ফলে প্রশ্ন উঠছে, কোথায় আছেন থালাপতি? শুধু বিজয়ই নন, তার দলের শীর্ষ থেকে মধ্যম সারির