মহীউদ্দীন আলমগীরের ৪২৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন

নিজস্ব প্রতিবেদক: ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক)-এর সাবেক চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান (মখা) আলমগীর এবং তার পরিবারের নামে ৭৯টি ব্যাংক হিসাবের সন্ধান মিলেছে। এসব হিসাবে জমা-উত্তোলন মিলিয়ে লেনদেন হয়েছে প্রায় ৪২৫ কোটি টাকা। এর মধ্যে ১৭টি হিসাবে প্রায় ৪০০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন পাওয়া গেছে।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে অর্জিত অর্থের বড় অংশ মানি লন্ডারিংয়ের মাধ্যমে স্থানান্তর হয়েছে। ফারমার্স ব্যাংকের তৎকালীন অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক ওরফে বাবুল চিশতির হিসাব থেকেও বিপুল অঙ্কের টাকা মহীউদ্দীন আলমগীরের হিসাবে গেছে। পরে ওই অর্থ দিয়ে তিনি ও তার স্ত্রীর নামে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। বর্তমানে এসব হিসাবে স্থিতি রয়েছে মাত্র ৬ কোটি ২৮ লাখ টাকা।

বিএফআইইউর প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৩ সালে রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পাওয়া ফারমার্স ব্যাংক মাত্র চার বছরের মধ্যে ঋণ জালিয়াতি ও অনিয়মে ধসে পড়ে। চেয়ারম্যান হিসেবে মহীউদ্দীন আলমগীরের বিরুদ্ধে নিয়ম-নীতি ভঙ্গ করে ঋণ অনুমোদন, কমিশন বাণিজ্য ও নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। পরবর্তী সময়ে তিনি এবং বাবুল চিশতি পদত্যাগে বাধ্য হন।

২০১৯ সালে ফারমার্স ব্যাংকের নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক রাখা হলেও আর্থিক সংকট কাটেনি। লাখো গ্রাহক এখনও তাদের আমানত ফেরত পাননি। বর্তমানে মখা আলমগীরের ২.৫০ কোটি শেয়ার রয়েছে ব্যাংকটিতে, যার বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা। এই শেয়ার বাজেয়াপ্ত করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার দাবি তুলেছেন অনেকেই।

বিএফআইইউর প্রধান কর্মকর্তা এএফএম শাহীনুল ইসলাম জানিয়েছেন, পটপরিবর্তনের পর আওয়ামী লীগের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী-এমপির ব্যাংক হিসাব পর্যালোচনা করা হয়েছে। এর মধ্যে মহীউদ্দীন আলমগীরের হিসাবেও গুরুতর অসঙ্গতি ধরা পড়েছে। বিষয়টি নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), দুর্নীতি দমন কমিশন (দুদক) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) আরও অনুসন্ধানের জন্য প্রতিবেদন পাঠানো হয়েছে। বর্তমানে আদালতের নির্দেশে তাদের ব্যাংক হিসাব স্থগিত রয়েছে।

অন্যদিকে, আত্মসাত ও পাচারের অভিযোগে ফারমার্স ব্যাংকের প্রায় ১৬০ কোটি টাকার মামলায় বাবুল চিশতি ও তার ছেলে রাশেদুল হক চিশতিকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা বর্তমানে কারাগারে থাকলেও মহীউদ্দীন আলমগীর পরিবারসহ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে বাড়ির গান নিয়ে সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিয়ে বাড়িতে গানবাজানোকে কেন্দ্র করে দুপক্ষের সংর্ঘষে টেঁটাবিদ্ধ হয়ে ময়না আক্তার (১২) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল আজিজ র‍্যাবের হাতে গ্রেপ্তার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসন থেকে দুই বারের নির্বাচিত আওয়ামী লীগের সাবেক এমপি অধ্যাপক ডা. মো.আব্দুল আজিজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‍্যাব-২ আটক

সাতক্ষীরা ছাত্রলীগের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি তানভির হুসাইন সুজন ও সাধারণ সম্পাদক এহসানুল হাবিব অয়নকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি)।

খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জন গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক খুলনা নগরীর লবনচরা থানা এলাকায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চারজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ চারজনের মধ্যে দুই নারী গুরুতর আহত হয়েছেন। তাদের খুলনা

ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪

ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ। অতীতকে ভুলে যাওয়া চলবে না, তবে অতীত নিয়ে বেশি চর্চা সামনের