মহিলা জামায়াতের কোরআন ক্লাসে যুবদল নেতার বাধা-হেনস্তার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ফেনীতে মহিলা জামায়াতের উদ্যোগে আয়োজিত একটি কোরআন ক্লাসে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতা নুর আলম জিকু ও তার সহযোগীদের বিরুদ্ধে। এসময় নুর আলম জিকু উপস্থিত নারীদের সঙ্গে অশালীন ভাষা ব্যবহার করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। রোববার (১১ জানুয়ারি) বিকেল জেলার সোনাগাজী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ওই সময় পৌর ৮ নং ওয়ার্ডের বাসিন্দা হাজী কাশেম মিয়ার বাসায় মহিলা জামায়াতের একটি কোরআন ক্লাস চলছিল। একপর্যায়ে যুবদল নেতা নুর আলম জিকু, এনাম, ইকবালসহ কয়েকজন সেখানে উপস্থিত হয়ে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন। তারা অভিযোগ করেন, কোআন ক্লাসের আড়ালে ভোট চাওয়া হচ্ছে এবং জান্নাত–জাহান্নামের ভয় দেখানো হচ্ছে।

উপস্থিত মহিলা জামায়াতের নেতৃবৃন্দ জানান, আমরা শুধু আমাদের নিয়মিত কোরআন ক্লাস পরিচালনা করছিলাম। সেখানে কোনো রাজনৈতিক কার্যক্রম ছিল না।

অভিযুক্তরা সেখানে উপস্থিত একজনের ব্যবহৃত মোবাইল ফোন আছাড় দিয়ে ভেঙে ফেলে বলেও মহিলা জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

ঘটনার পর স্থানীয় পৌর ওয়ার্ড জামায়াতের সভাপতি নূরনবী ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি শান্ত করেন।

তিনি বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে কথা বলে বিষয়টি তখনই মীমাংসা করার চেষ্টা করি।

এ বিষয়ে যুবদল নেতা নুর আলম জিকুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তারা কোরআনের নামে ভোট চাচ্ছিলো। কোরআন কারো একার সম্পত্তি না।

কোরআনের নামে ভোট চাইলেও একজন পুরুষ নারীদের প্রোগ্রামে এভাবে বাধা দিতে পারে কিনা? জানতে চাইলে তিনি মোবাইল ফোনে বক্তব্য দিতে রাজি হননি। তবে সরাসরি বিস্তারিত বক্তব্য দিবেন বলে সময় দিলেও নির্ধারিত সময়ে উপস্থিত হননি এবং পরবর্তীতে একাধিকবার ফোন করা হলেও তাকে আর পাওয়া যায়নি।

এব্যাপারে জানতে চাইলে সোনাগাজী মডেল থানার ওসি কামরুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সেখানেই সমাধান করে এসেছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রুমিন ফারহানাকে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা দেয়ার ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা ও কর্মীদের মারপিটের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে

গুজরাটে পাঁচ শতাধিক বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক: ভারতের গুজরাট রাজ্যের সুরাট ও আহমেদাবাদ থেকে ৫৫০ জনেরও বেশি বাংলাদেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (২৬ এপ্রিল) ভারতের

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ২৬ বাংলাদেশীকে ফেরত পাঠালো বিএসএফ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ভারতের হরিয়ানা রাজ্যে অবৈধভাবে বসবাসরত ২৬ জন বাংলাদেশী নাগরিককে ফেরত পাঠিয়েছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এদের মধ্যে ১৩ জন শিশু, ৭ জন

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, অংশ নেবেন প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঈদের দিন সকাল সাড়ে ৮টায়। জামাতে নবনির্বাচিত প্রধানমন্ত্রী, প্রধান

জুলাই আন্দোলনকারীদের দমনে উসকানি দেন সালমান-আনিসুল

নিজস্ব প্রতিবেদক: প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে জুলাইয়ে গণঅভ্যুত্থানকারীদের দমনে নিজেদের মধ্যে পরামর্শ করে উসকানি দেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ

যমুনা রেল সেতু দিয়ে পূর্ণগতিতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: প্রমত্তা যমুনা নদীর বুকে নির্মিত দেশের বৃহত্তর যমুনা রেল সেতুতে রবিবার (৫ জানুয়ারি) পূর্ণগতিতে ট্রায়াল ট্রেনের (পরীক্ষামূলক) টেস্ট রান আপ ও