মহাসড়কে ঈদের আগে ও পরে ৬ দিন চলবে না ট্রাক-কাভার্ডভ্যান-লরি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষ্যে সড়ক, মহাসড়ক, সেতু ও রেলপথের যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে ঈদের আগে ও পরে ৬ দিন মহাসড়কে চলবে না ট্রাক, কাভার্ডভ্যান ও লরি।

গত ৯ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে আব্দুল গণি রোডের বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এরপর ১৬ মার্চ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব জসিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠির অনুলিপি পাঠিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে নির্দেশনা দেওয়া হয়েছে।’

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ‘আসন্ন ঈদ উপলক্ষে আগামী ২৫ হতে ২৮ মার্চ পর্যন্ত এবং ঈদ পরবর্তী ৩ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরী চলাচল বন্ধ থাকবে।

তবে নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পঁচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে। বিষয়টি বিআরটিএ কর্তৃক বিজ্ঞপ্তির মাধ্যমে সকলকে অবহিত করা এবং সিদ্ধান্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।’

নির্দিষ্ট সময়ের জন্য ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখা প্রসঙ্গে অনুষ্ঠিত ওই বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বিআরটিএ চেয়ারম্যান, অতিরিক্ত আইজিপি(হাইওয়ে পুলিশ, সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপার, বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি ও মহাসচিব, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি, সহ সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ বাস ট্রাক ওনার্স এসোসিয়েশনের চেয়ারম্যান জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ কাভার্ড ভ্যান-ট্রাক-প্রাইম মুভার পণ্য পরিবহণ মালিক এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সেক্রেটারি, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়, পুলিশ মহাপরিদর্শক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সকল বিভাগীয় কমিশনার, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিবকে অনুলিপি পাঠিয়ে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তিন হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী আটক 

ঠাকুরগাঁও প্রতিনিধি: ৩ হাজার ১২০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকা

উল্লাপাড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তেল উৎপাদনে মেরাজ ওয়েল মিলকে অর্থদন্ড

জুয়েল রানা: গুণগতমান যাচাই না করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সরিষার তেল উৎপাদন ও বিএসটিআই এর সনদ না থাকায় মেসার্স মেরাজ ওয়েল মিলকে ৩০ হাজার

পাম্পে তেল নিয়ে পালানোর চেষ্টা যুবদল নেতার, টাকা চাওয়ায় কর্মীকে গাড়িচাপায় হত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে সাবেক জেলা যুবদল সভাপতি আবুল হাসেম সুজনের প্রাইভেটকার চাপায় রিপন সাহা (২৮) নামের এক পেট্রোল পাম্পের মিটারম্যান নিহত হয়েছেন।,

পুলিশের নতুন পোশাক পরতে আগ্রহী মাত্র ০.৮৪% সদস্য

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের সময় পুলিশের জন্য যে পোশাক নির্ধারণ করা হয়েছে সেটি পরতে আগ্রহী মাত্র ০.৮৪ শতাংশ সদস্য। আগের পোশাকে ফিরতে চায় ৯৬.৫৭ শতাংশ পুলিশ

হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে কাল

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য কাল (সোমবার) সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। রোববার সকালে হাদির পরিবার

এমএলএম নিয়ে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক

অনলাইন ডেস্ক: অযৌক্তিক হারে উচ্চ মুনাফা দেওয়ার নামে প্রতারণা করে সাধারণ মানুষের অর্থ লুট করেছিল যুবক, ডেসটিনির মতো বেশ কিছু প্রতিষ্ঠান। একই প্রক্রিয়ায় কিছু প্রতিষ্ঠান