মহার্ঘ ভাতা বাস্তবায়নে সময় লাগবে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, মহার্ঘ ভাতা কার্যকর করতে সময় লাগবে। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, কত শতাংশ মহার্ঘভাতা দেয়া হবে পরে জানানো হবে।

জানা গেছে, গত ডিসেম্বরে ‘মহার্ঘ ভাতা’ সংস্থানের বিষয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করে সরকার। পর্যালোচনা শেষে কমিটি গ্রেডভিত্তিক ১০ থেকে ২০ শতাংশ ভাতা দেওয়ার সুপারিশ করে। গত জানুয়ারি থেকেই এ ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, পাঁচ বছর পরপর সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো হওয়ার নিয়ম রয়েছে। কিন্তু ২০১৫ সালে সর্বশেষ বেতন কাঠামো কার্যকর হয়েছে। এরপর আর নতুন কাঠামো আসেনি। অথচ এ সময়ের মধ্যে মূল্যস্ফীতি বেশ বেড়েছে। এ কারণে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দেশের মঙ্গল কামনায় সবার দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: দেশের শান্তি ও কল্যাণ কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (০৭ জুন) জাতীয় ঈদগাহে ঈদুল আজহার

আজ ভয়াল ১৩ মে, টাঙ্গাইলে শোক ও আতঙ্কের দিন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আজ মঙ্গলবার, ভয়াল ১৩ মে, টাঙ্গাইলে টর্ণেডোর ভয়াবহ ছোঁবলের ২৯তম বার্ষিকী। টাঙ্গাইল জেলার ৫টি উপজেলাবাসীর শোক ও আতঙ্কের দিন। ২৯ বছর আগে

ইরানের হামলায় ইসরায়েলি তেল পরিশোধনাগার বিধ্বস্ত

অনলাইন ডেস্ক: ইরানের মিসাইল হামলায় বিধ্বস্ত হয়েছে ইসরায়েলের বৃহৎ তেল পরিশোধনাগার। এছাড়াও পরিশোধনাগারে মিসাইলের আঘাতে তিনজন নিহতও হয়েছে। সোমবার (১৬ জুন) রাতে সেখানে মিসাইল ছোঁড়ে ইরান।

চাঁদা না পেয়ে দোকান ভাংচুরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়াতে দু’লাখ টাকা চাঁদা না পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার নির্মাণাধীন দোকান ভাংচুুর ও নির্মাণসামগ্রী লুটের অভিযোগ উঠেছে স্থানীয়

শাহজাদপুরে রিকশা চালকের মেয়ে চাঁদনী পেল মেডিকেলে ভর্তির সুযোগ 

সিরাজগঞ্জ প্রতিনিধি: দারিদ্রতাকে জয় করে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে হতদরিদ্র রিকশা চালকের মেয়ে চাঁদনী খাতুন(১৮)। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের মাদলা গ্রামের হতদরিদ্র

আগামী শনিবার সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর জনসভা, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি: আগামী শনিবার (২৪ জানুয়ারি) সিরাজগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।