মহাপরিদর্শককে নিয়ে বক্তব্য, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা 

নিজস্ব প্রতিবেদক: পুলিশ বাহিনীতে কোনো কর্মকর্তা কোনো অপরাধের সঙ্গে জড়িত হলে যথাযথ অনুসন্ধান করে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয় দাবি করে পুলিশ মহাপরিদর্শককে নিয়ে সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল), রাতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. মতিউর রহমান শেখ এবং সাধারণ সম্পাদক ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এক বিবৃতিতে এসব কথা বলেন।

সম্প্রতি অনেক জেলার পুলিশ সুপারসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে অনুসন্ধান করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান জানিয়ে বিবৃতিতে বলা হয়, বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সারোয়ার হোসেনের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিষয়টি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দৃষ্টিগোচর হয়েছে। ভিডিও পর্যালোচনায় দেখা যায়, এম সারোয়ার হোসেন ১৬ এপ্রিল পুলিশ সুপার তৌহিদুল আরিফ সম্পর্কে কম-বেশি ১০ কোটি টাকার দুর্নীতি উল্লেখ করেন। এমনকি পুলিশ মহাপরিদর্শক পুলিশে কর্মরত কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না বলে তিনি (এম সারোয়ার হোসেন), বক্তব্যে উল্লেখ করেন।

আইন অনুযায়ী সাক্ষ্য–প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে গণমাধ্যমে এ রকম বক্তব্য উপস্থাপন করা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মানহানির শামিল উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, একজন স্বনামধন্য আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা হিসেবে পুলিশ বাহিনীতে কর্মরত একজন কর্মকর্তাকে যথাযথ অনুসন্ধান ব্যতিরেকে দুর্নীতিগ্রস্ত অফিসার বলায় আমাদের হতাশ করেছে। পুলিশ বাহিনীর প্রধানকে জড়িয়ে এ ধরনের অসত্য বক্তব্য প্রদান কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের বক্তব্য পুলিশ বাহিনীর মনোবলকে দুর্বল করা ও সুনাম জনসমক্ষে হেয় করার শামিল।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা সব সময় দেশের আইনশৃঙ্খলা সুরক্ষায় এবং উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখার ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উল্লাপাড়ায় ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন

জুয়েল রানা: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দিয়েছে জেলা কমিটি। বৃহস্পতিবার (১০ অক্টোবর ২০২৫) সংগঠনটির

মাদ্রাসায় নেয়ার কথা বলে জঙ্গলে নিয়ে মেয়েকে ধর্ষণ, বাবা গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় মাদ্রাসায় পৌঁছে দেওয়ার কথা বলে নিজ কিশোরী মেয়েকে জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগে বাবা শামীম বেপারী (৩৩) গ্রেপ্তার হয়েছেন। র‍্যাব-১০ এর

পাবনা-১ আসনের সংসদীয় আসন পুনর্বহাল দাবিতে সকাল-সন্ধা হরতাল চলছে

পাবনা প্রতিনিধি: পাবনা-১ (বেড়া আংশিক-সাঁথিয়া) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সন্ধ্যা হরতাল চলছে। সর্বদলীয় সংগ্রাম কমিটির ডাকে সকাল ছয়টা থেকে শুরু

মহার্ঘ ভাতায় বাড়তি ব্যয় সাত হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেড অনুযায়ী দুই ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার। সাড়ে ১৪ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন ১০ শতাংশ

বাঁশখালীর চাম্বল যুব বিভাগের আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:‘ খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চাম্বল ইউনিয়ন যুব বিভাগ

রমজান সামনে রেখে ছয় নিত্যপণ্যের আমদানি বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: সেপ্টেম্বর-অক্টোবরে আমদানি ব্যাপকভাবে বেড়েছে। বিশেষত সয়াবিন তেল, চিনি, ডাল, ছোলা ও খেজুর—রমজানে বেশি চাহিদার এসব পণ্য এবার আগেভাগেই বড় পরিমাণে আমদানি করা হয়েছে, যা

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন