লুৎফর রহমান তাড়াশ সিরাজগঞ্জ: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে পৌর জামায়াতের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২১ ফেব্রুয়ারি বিকেলে তাড়াশ পৌর এলাকার দলীয় কার্যালয়ে এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পাশাপাশি মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় ভাষা শহীদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরা হয়।
পৌর জামায়াতের সভাপতি কাওছার হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর খ. ম. সাকলাইন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক আবুল বাশার, ৪ নম্বর ওয়ার্ড পৌর জামায়াতের সভাপতি হায়দার আলী ফকির, পৌর যুব জামায়াতের সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং জামায়াত নেতা মিজানুর রহমান।
অনুষ্ঠান শেষে উপস্থিতদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.