মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি ও নারীর প্রতি সহিংসতা বন্ধে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।’

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি), সকালে সিরাজগঞ্জের সাধারণ ছাত্র-সমাজের আয়োজনে বড় পুল এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার স্টেশন মুক্তির সোপান চত্ত্বরে এসে সমাবেশ করে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মহান আল্লাহ এবং আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহা ঠাই এই বাংলায় হবে না। একটি মুসলিম রাষ্ট্রে কীভাবে রাখাল রাহা মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করে? অবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির মাধ্যমে মৃত্যুদণ্ড দিতে হবে।,

এ সময় সিরাজগঞ্জ বনোয়ারী লাল সরকারী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র এস.এম তাহসিন উল হক, আসিফ মাহমুদসহ প্রায় ৩ শতাধিক ছাত্র ও সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।’

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফেসবুক পেজ নিয়ে বিরোধ, সহযোগীর ভাইয়ের হাত ভাঙলেন ‘বিনোদন ভাই’

নিজস্ব প্রতিবেদক: ফেসবুক পেজ ‘বিনোদন ভাই’-এর মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে কন্টেন্ট ক্রিয়েটর মো. শফিকুল ইসলামের (১৮) বড় ভাই মো. শাহাদাৎ হোসেনের (২৪) ওপর হামলার অভিযোগ উঠেছে

হোটেল ব্যবসায়ীদের দখলে ঢাকা–বগুড়া মহাসড়ক, ঝরছে তাজা প্রাণ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জে ঢাকা–বগুড়া মহাসড়কের বড় অংশ এখন হোটেল ব্যবসায়ীদের দখলে। হাইওয়ের ধার ঘেঁষে গড়ে ওঠা অসংখ্য খাবার হোটেল ও রেস্টুরেন্টের কারণে প্রতিনিয়ত ঘটছে

নাটোরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করলেন এনপিডিএ প্রশিক্ষক

নাটোর প্রতিনিধি: বাংলাদেশ সরকারের লক্ষ্য ও নির্দেশনা অনুযায়ী শিক্ষিত বেকার যুবদের দক্ষ মানবসম্পদে রূপান্তরের উদ্দেশ্যে বাস্তবায়িত “দেশের ৪৮ জেলায় শিক্ষিত যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি”-এর আওতায়

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপি নেতা জহুরুল ইসলামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে মাধাইনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । আজ (১৭ ই মার্চ) সোমবার বিকেলে মাধাইনগর ইউনিয়নে

মৌসুমেও চালের দাম ঊর্ধ্বমুখী, ভোক্তা জিম্মি মিলার সিন্ডিকেটে

স্টাফ রিপোর্টার: সরকারি গুদামে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও দেশে চালের বাজারে অস্থিরতা বেড়েছে। মিল মালিকদের সিন্ডিকেট ও কৃত্রিম সংকট তৈরির কারণে বোরোর ভরা মৌসুমেও চালের

গণমাধ্যমের গতিমুখ হবে তরুণদের পক্ষে

রাজনীতির দৃষ্টিকাড়া আদর্শের বয়ান আর বড় বড় রাজনীতিকদের নিয়ে ফ্যান্টাসি চর্চার বদলে তরুণদের স্বপ্নের দিকে ফিরতে হবে গণমাধ্যমকে। নতুন প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা বুঝে উঠতে হবে। তাদের