মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্মীয় আচারের প্রতি কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে কুমিল্লার দাউদকান্দিতে গৌতম সরকার নামে এক যুবককে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

আটককৃত গৌতম সরকার উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বরকোটা গ্রামের দিলীপ সরকারের ছেলে। দাউদকান্দি মডেল থানার পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গৌতম সরকারের নামে খোলা একটি আইডি থেকে মহানবী (সা.) ও মুসলমানদের ধর্মীয় রীতি-নীতি নিয়ে তির্যক, কুরুচিপূর্ণ ও উসকানিমূলক মন্তব্য করা হয়। পোস্টটি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। পরে প্রাথমিক যাচাই-বাছাই শেষে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ফেসবুকে ধর্মীয় মূল্যবোধ ও মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গৌতম সরকারকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, আজ বুধবার দুপুরে তার বিরুদ্ধে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়াশে দৈনিক সবুজ বাংলা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দৈনিক সবুজ বাংলা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল

ইজতেমা ময়দানে ড্রোন আতঙ্কে ছুটোছুটিতে ৪১ মুসল্লি আহত

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ড্রোন আতঙ্কে মুসল্লিদের ছুটোছুটিতে প্রায় ৪১ জন আহত হয়েছেন। রোববার বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত চলার সময় সকাল ৯টা

নতুন বাবরি মসজিদের জন্য মাথায় করে ইট নিয়ে এলো ছোট্ট শিশু

অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গে অবশেষে ভিত্তি স্থাপন হলো নতুন বাবরি মসজিদের। আর সেই মসজিদের জন্য মাথায় করে ইট নিয়ে এলো এক ছোট্ট শিশু। শুধু সে-ই নয়,

বাংলাদেশে বৈধ-অবৈধভাবে কর্মরত ১৯ হাজার ভারতীয় নাগরিক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে বৈধ ও অবৈধভাবে প্রায় ১৯ হাজার ভারতীয় নাগরিক বিভিন্ন খাতে কাজ করছেন। সরকারি সূত্রে জানা গেছে, এর মধ্যে বৈধভাবে অবস্থান করছেন ১৩

আগামী নির্বাচনের ফল হবে ডাকসু, জাকসুর মতো: জামায়াতে আমির

নিজস্ব প্রতিবেদক: চার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয়ীদের সংবর্ধনা জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। গতকাল শুক্রবার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ আয়োজনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

নতুন ব্যবসায় যোগ দিলেন মেসি

অনলাইন ডেস্ক: জীবনের বেশির ভাগ সময় স্পেনে কাটিয়েছেন লিওনেল মেসি। সেখানেই এবার আবাসন ব্যবসা গড়ে তুলতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। মেসির মালিকানাধীন একটি রিয়েল এস্টেট