মসজিদ নির্মাণ নিয়ে সংঘর্ষে নিহত ১, আগুনে পুড়ল ২০ ঘর

পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হাফিজুর রহমান হাফিজ (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার জেরে প্রতিপক্ষের প্রায় ২০টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে দুটি মসজিদ নির্মাণ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় প্রায় ২০০ থেকে ২৫০ জন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর কয়েকজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে হাফিজুর রহমান হাফিজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই শনিবার (২৬ জুলাই) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাফিজের মৃত্যুর পর শনিবার বিকেলে উত্তেজিত স্থানীয়দের একটি অংশ প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে প্রায় ২০টি ঘরে অগ্নিসংযোগ করে। পাশাপাশি কিছু ঘরে লুটপাটের ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে।

বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, “মসজিদ নির্মাণ নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ক্ষুব্ধ জনতা প্রতিপক্ষের ঘরে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলমান।”

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সলঙ্গায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সড়ক দুর্ঘটনায় নিহত

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল এলাকায় সড়ক দুর্ঘটনায় নলকা ইউনিয়নের চকমোনাহারপুর এলাকার মৃত আসাদ উদ্দিনের ছেলে মোঃ আবুল কালাম আজাদ (৫৫) নামে একজন নিহত হয়েছেন।

ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি বাংলাদেশ প্রত্যাশা করে না: বিবিসি ইন্ডিয়াকে পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রত্যাশা করে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিবিসি ইন্ডিয়াকে দেয়া সাক্ষাতকারে বাংলাদেশ-ভারত সম্পর্ক,

একসঙ্গে ৩ ঘূর্ণিঝড়, আবহাওয়াবিদরা শঙ্কিত

ঠিকানা টিভি ডট প্রেস: দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একসঙ্গে ৩টি ঘূর্ণিঝড় ঘূর্ণিপাক খাওয়ার ‘বিরল’ ঘটনা ঘটেছে। রায়, সেরু ও আলফ্রেড নামের এই ৩টি ঘূর্ণিঝড় এখনো সক্রিয়

জুনের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত: কমিশন

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আলম ফজলুর রহমান। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায়

জামিন পেলেন বরখাস্ত হওয়া সেই ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম

নিজস্ব প্রতিবেদক: মানহানির মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন বরখাস্ত হওয়া সহকারী কমিশনার (এডিসি) তাপসী তাবাসসুম ঊর্মি। একই সঙ্গে চার্জ শুনানির তারিখ পিছিয়ে আগামী ৪ ফেব্রুয়ারি

শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টারও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক