মসজিদ নির্মাণ নিয়ে দফায় দফায় সংঘাত-বাড়িঘর ভাঙচুর, এবার ১৪৪ ধারা জারি

পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দফায় দফায় ঘটে যাচ্ছে সংঘাত ও সংঘর্ষ।

সবশেষ শনিবার (২৬ জুলাই) এক আহত ব্যক্তির মৃত্যুর খবরে কয়েকটি বাড়িঘরে ভঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

এসব ঘটনার পর ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনী টহলের জোরদার করা হয়েছে। তবুও থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকাটিতে। সম্ভাবনা রয়েছে পুনরায় সংঘাতের।

এসব ঘটনা এড়াতে সম্প্রতি ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রবিবার (২৭ জুলাই) সকালে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোরশেদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এতথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের অধীনস্থ তারাপুর গ্রামে নতুন মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র সহ মারামারি, অগ্নিসংযোগ, ইটপাটকেল নিক্ষেপ ও অস্ত্র প্রদর্শনী সহ দাঙ্গা হাঙ্গামা ঘটছে। এছাড়া পুনরায় রক্তক্ষয়ী সংঘর্ষের সমুহ সম্ভাবনা রয়েছে বলে বেড়া থানার ওসির মারফতে জানা যায়। এমতাবস্থায় ওই এলাকায় ২৭ জুলাই ২০২৫ এর সকাল ১০ টা থেকে ২৮ জুলাই ২০২৫ এর সকাল ১০ টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হলো। এসময় সকল প্রকার আগ্নেয়াস্ত্র ও লাঠিসোঁটা বহন ও প্রদর্শন, যেকোনো ধরণের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা অধিক সংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা-সমাবেশ ও মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে।

কয়েক বছর আগে বেড়া উপজেলায় পুরোনো মসজিদে মিলাদ মাহফিলে কিয়াম পড়া নিয়ে একটি ঝামেলা হয়। মসজিদের তৎকালীন ক্যাশিয়ার মতিনসহ একটি পক্ষ কিয়াম পড়ার পক্ষে অবস্থান নিয়ে নতুন মসজিদ নির্মাণ করেন। সম্প্রতি এ মসজিদের বারান্দা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু একই গ্রামে দুটি মসজিদ নির্মাণে আপত্তি জানায় আরেকটি পক্ষ। এ নিয়ে শুক্রবার (২৫ জুলাই) সকালে নতুন মসজিদের বারান্দা নির্মাণ করতে গেলে তাতে বাধা দেয় ওই পক্ষ। এসময় হাঁসুয়া, ট্যাটা ও লাঠি নিয়ে উভয়পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায়। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। সবশেষ শনিবার (২৬ জুলাই) হাদিস নামের একজনের মৃত্যুর খবরে ওই এলাকার ৪-৫ টি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সয়াবিন তেলের নতুন দাম আজ থেকে কার্যকর

অনলাইন ডেস্ক: দেশের বাজারে নিত্যপণ্য ভোজ্যতেলের দাম বেড়েছে। প্রতি লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম যথাক্রমে বাড়ানো হয়েছে প্রতি লিটারে ৬ ও ৮ টাকা।

জুলাই ঘোষণাপত্রের ভিত্তিতে নির্বাচনের সময় নির্ধারিত হবে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কবে হবে তা জুলাই চার্টারের ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে

জামায়াতের সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার বিকালে (১৯ জুলাই) দলের মিডিয়া সেলের

‎রায়গঞ্জে সাংবাদিককে নিয়ে মিথ্যা গুজব ছড়ানো‎ হৃদয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

জুয়েল রানা: সিরাজগঞ্জের রায়গঞ্জে উদ্দেশ্য প্রনোদিত ভাবে স্থানীয় কলেজ শিক্ষক ও এক সাংবাদিককে নিয়ে ফেসবুকে একটি মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন গুজব ছড়ানো হৃদয় নামের এক

জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের ওপর হামলা, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও হুমকি-ধমকির প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে সংবাদ

ইরাকে শপিং মলে ভয়াবহ আগুনে নিহত ৫০, তিন দিনের শোক ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পূর্বাঞ্চলীয় কুট শহরের একটি হাইপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশটির