মসজিদ থেকে ৫ লাখ টাকা লুট, সমন্বয়ক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নির্মাণাধীন মডেল মসজিদের ক্যাম্পাসে হামলা, ভাঙচুর, মারধর এবং সেখান থেকে ৫ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে পিরোজপুর সদরে। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুসাব্বির মাহমুদ সানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান সানিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সানি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পিরোজপুর জেলার সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি হিসেবে পরিচয় দিতেন।’

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার কাছে একটি মডেল মসজিদের নির্মাণ কাজ চলছিল। শুক্রবার দুপুরের দিকে সানির নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল সেখানে গিয়ে স্টাফ ও কর্মচারীদের থাকার ঘরে ভাঙচুর চালায়।

এ সময় হামলাকারীরা সেখানে নির্মাণ কাজের জন্য বানানো কার্যালয়ের ভেতর থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি সিসিটিভি ও হার্ডডিস্ক ভেঙে ফেলে বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারীদের।’

ঘটনার দিন হামলাকারীরা মডেল মসজিদের সাইটে হামলার পরপর শহরের বলেশ্বর সেতুর টোল সংগ্রহের ঘরেও আগুন লাগিয়ে দেয় বলে জানায় পুলিশ।

ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক শহিদুল ইসলাম বলেন, “হামলাকারীদের মধ্যে সানি আগেও ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। শুক্রবার তারা স্টাফ ও কর্মচারীদের থাকার ঘর ভাঙচুর করে অফিসে থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এ ছাড়া সেখানে লাগানো সিসিটিভি ও হার্ডডিস্ক ভেঙে ফেলেন তারা।”

এ ঘটনায় রাতেই সানির বিরুদ্ধে ভাঙচুর, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা করেন তিনি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাঁটাতারের বেড়ায় মদের বোতল ঝুলিয়ে দিল বিএসএফ

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে একদম শূন্যরেখার শেষ অংশে দেওয়া কাঁটাতারের বেড়ায় কাচের বোতল ঝুলিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বেড়া দেওয়ার ছয়

মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইরানে ফের চলছে জেন-জি বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই ইরানে ফের মাথাচাড়া দিচ্ছে জেন-জি বিক্ষোভ। রাজধানী তেহরানে রোববার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, সমাবেশ ও মিছিল

১৩ হাজার স্মার্টকার্ড অভিভাবকহীন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসের অনুকূলে মুদ্রিত প্রায় ১৩ হাজার স্মার্ট জাতীয় পরিচয়পত্র অভিভাবকহীন অবস্থায় পড়ে আছে। যাদের নামে এই কার্ডগুলো মুদ্রিত হয়েছে, তাদের

সংঘর্ষে উত্তাল, এনসিপি-ছাত্রদলের মধ্যে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণে অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি

রূপসায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা লুট

নিজস্ব প্রতিবেদক: খুলনার রূপসায় কৃষি ব্যাংকের পূর্ব রূপসা শাখার ভল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৫ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

জনগণের বন্ধু হতে পারলেই পুলিশের কলঙ্ক মুছে যাবে -টাঙ্গাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যাট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ‘আগামীর জাতীয় নির্বাচনে পুলিশ বাহিনীর জন্য কলঙ্ক মোছার নির্বাচন হবে’ অতিরিক্ত আইজিপি আবু