মসজিদে সামাজিক দূরত্ব বিধি বাতিল করল কুয়েত

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কুয়েতের সরকার মসজিদ থেকে সামাজিক দূরত্ব বিধি তুলে নিয়েছে। ফলে, দেশটির মুসল্লিরা আবার আগের মতো কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করতে পারবেন।

শুক্রবার এক বিবৃতিতে কুয়েতের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির জাতীয় দৈনিক আল জারিদা। আগামী রোববার থেকে এই নির্দেশনা কার্যকর হবে।

এবং সামাজিক দূরত্ববিধি শিথিল হলেও মসজিদে নামাজের সময় মুসল্লিদের মাস্ক পরা বিষয়ক বাধ্যবাধকতায় পরিবর্তন আনা হয়নি। ধর্ম মন্ত্রণালয়ের মসজিদ বিভাগ বাদার আল ওতেইবি থেকে জারি করা সেই নির্দেশনায় আরও বলা হয়েছে, মসজিদে নামাজ আদায় করতে হলে আগের মতোই নিজ নিজ জায়নামাজ সঙ্গে নিয়ে আসতে হবে।

তবে নতুন এই নির্দেশনার সুফল ভোগ করবেন কুয়েতের সেইসব নাগরিকরা, যারা টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন। এখনও যারা টিকা নেননি, তাদেরকে প্রথম ডোজ নেওয়ার পর মসজিদে আসতে বলেছে ধর্মমন্ত্রণালয়।

দৈনিক সংক্রমণ ক্রমশ কমে আসতে থাকায় গত সোমবার (১৪ ফেব্রুয়ারি) কুয়েতের সরকার অধিকাংশ করোনাবিধি শিথিলের ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে দেশটির শপিং মল, সিনেমা হল ও থিয়েটারগুলো সবার জন্য খুলে দেওয়া হয়েছে।

সরকারি ঘোষণায় বলা হয়েছে—এখনও টিকার দুই ডোজ সম্পূর্ণ করেননি, শপিং মল-থিয়েটার বা এই জাতীয় জনসমাগমপূর্ণ স্থানে তারাও প্রবেশ করতে পারবেন, তবে এক্ষেত্রে অবশ্যই পিসিআর টেস্টের নেগেটিভ সনদ সঙ্গে রাখতে হবে তাদেরকে।

উপসাগরীয় অঞ্চলের ছোট দেশ কুয়েতের আয়তন মাত্র ১৭ হাজার ৮১৮ বর্গকিলোমিটার, জনসংখ্যা ৪৩ লাখ ৭৩ হাজার ৩৪৩ জন।

তবে গত দুই বছরের মহামারিতে মধ্যপ্রাচ্যের যে সব দেশে করোনায় সংক্রমণ-মৃত্যু সবচেয়ে বেশি হয়েছে, সেসবের মধ্যে কুয়েত অন্যতম। সরকারি তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬ লাখ ৯ হাজার ৪৫৩ জন এবং এ রোগে মারা গেছেন মোট ২ হাজার ৫২৫ জন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশেও বড় মাত্রার ভূমিকম্পের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার ও থাইল্যান্ডের মত বাংলাদেশেও একই মাত্রার ভূমিকম্প হওয়ার শঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শনিবার (২৯ মার্চ), ফায়ার

ভারীবর্ষণে দেশের ৮ জেলায় বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টিপাতের কারণে দেশের আটটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ সতর্কতা

টাঙ্গাইলে ওসমান হাদির খুনিদের ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিদের ফাঁসির দাবিতে যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক অবরোধ এবং বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর)

সেহরি খাওয়ার সময় বাবাকে কু’পি’য়ে হ”ত্যা করল ছেলে

নিজস্ব প্রতিবেদক: চৌগাছায় পারিবারিক কলহের জেরে বাবা শরিফুল ইসলামকে (৪৫) কুপিয়ে হত্যা করেছেন ছেলে মোহাম্মদ রবিন (২২)। শনিবার (৮ মার্চ) ভোরে সেহরির সময় উপজেলার পাতিবিলা

৬০ লাখ টাকার জন্য বাবাকে গুলি করল পাষণ্ড ছেলে

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ওসমান গনি বাবু (৫২) নামের এক ব্যবসায়ীকে গুলির ঘটনায় তার ছেলে আসাদুজ্জামান বল্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আন্তর্জাতিক মানে উন্নীত হচ্ছে বায়তুল মোকাররম, নারীদের জন্য থাকছে আলাদা নামাজের স্থান

নিজস্ব প্রতিবেদক: দেড় যুগ পর ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। মুসল্লিদের স্বস্তিদায়ক পরিবেশে নামাজ আদায়-সুবিধা চিন্তা করে চালানো হবে উন্নয়ন ও সংস্কারকাজ।