মসজিদে মাইক ব্যবহারের অনুমতি দিল না আদালত

ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্ট লাউডস্পিকারে আজান দেয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। আদালতের নির্দেশনায় বলা হয়েছে, মসজিদে কেবলমাত্র একজন মুয়াজ্জিন খালি গলায় আজান দিতে পারবেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভির অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৫ মে)  আযান সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার রায়ে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শশীকান্ত গুপ্তা ও অজিত কুমারের সমন্বিত বেঞ্চ করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউনের মধ্যে মসজিদে লাউডস্পিকারে আজানে নিষেধাজ্ঞা দেন।

আদালতের রায়ে বলা হয়েছে, জেলা প্রশাসনের অনুমতি ছাড়া যদি কেউ মাইকে আজান দেন, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
রায়ে সমন্বিত বেঞ্চ বলেন, আমাদের মতে আযান ইসলামের একটি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য অঙ্গ। কিন্তু, লাউডস্পিকার ও অন্যান্য যন্ত্রের সাহায্যে আজান দেয়া কখনো ধর্মের অখণ্ড অংশ হতে পারে না।
মাইকে আজান দিতে না দেয়ার বিষয়টি সংবিধানে বর্ণিত ২৫ নম্বর ধারা লঙ্ঘন করে না বলেও উল্লেখ করেন আদালত।

বলা হয়, সংবিধানে পরিষ্কার বলা হয়েছে- যতক্ষণ না কারও সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে ততক্ষণ অন্য একজন নাগরিক তার ভাল লাগছে না এরকম কিছু শুনতে বাধ্য নন। বরং যদি তাকে ওই কাজ করতে বাধ্য হতে হয় তাহলে তা আইনবিরোধী।
আদালত বলেছেন, শব্দদূষণমুক্ত ঘুমের অধিকার জীবনের মৌলিক অধিকারের অংশ। মানুষের কণ্ঠে মসজিদ থেকে আযান দেয়া যায়। কারোরই নিজের মৌলিক অধিকারের জন্য অন্যের মৌলিক অধিকার লঙ্ঘন করার অধিকার নেই।

কিন্তু অন্যান্য কোনো মসজিদে আযান বা মন্দিরে রামায়ন পাঠ বা কীর্তন অথবা মঞ্চে কাওয়ালি অনুষ্ঠানে মাইক ব্যবহারের অনুমতি দেওয়া হবে না, এটা বলা হয়নি।

গত এপ্রিল মাসে লাউডস্পিকারে আযান ইস্যুতে এলাহাবাদ হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিএসপি নেতা আফজাল আনসারি। উত্তরপ্রদেশ প্রশাসনের পক্ষ থেকে লাউডস্পিকারে আজান দেয়ার বিষয়ে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তা তুলে নেয়ার আবেদন করেছিলেন তিনি। কিন্তু তার ওই আবেদন খারিজ করে লাউডস্পিকারে আন দেয়া বন্ধ রাখতে বলেন আদালত।    

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবে না’-ধারণা উপদেষ্টা নাহিদের

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমার ধারণা, জামায়াতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবে না। তাদের ঐতিহাসিক ভুলগুলো জনগণ

ভারতের আধার কার্ডের অভিজ্ঞতায় দেশে চালুর চিন্তা ওয়ান সিটিজেন ওয়ান কার্ড

নিজস্ব প্রতিবেদক: ভারতের আধার কার্ডের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে বাংলাদেশে ওয়ান সিটিজেন ওয়ান কার্ড চালুর বিষয়ে সরকার চিন্তা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ

পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, মিললো ৩২ বস্তা টাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স আবারো ভেঙেছে আগের সব রেকর্ড। এবার চার মাস ১৭ দিন পর মসজিদের ১৩টি লোহার দানবাক্স খুলে মিলেছে

শহীদ জিয়াকে দেশের পিতা বলতে হবে

ঠিকানা টিভি ডট প্রেস: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততার লক্ষ্যে শ্রমিকদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ভেগাই হালদার পাবলিক একাডেমি মাঠে

সিরাজগঞ্জে একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের দায় স্বীকার মাদ্রাসা শিক্ষকের

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জুগ্নীদহ তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষক হাফেজ আব্দুল মুন্নাফ একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের দায় স্বীকার করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের

বিএনপিতে ২০০ আসনে দেড় হাজার মনোনয়নপ্রত্যাশী

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। ৩০০ আসনে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।