মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৮

ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এরপর জনতার বাজার এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে। রোববার (২৯ জুন) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিবাগত রাতে নবীগঞ্জ উপজেলার দক্ষিণ গজনাইপুর গ্রামে এক আসামিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর সংঘবদ্ধ হামলার এই ঘটনা ঘটে। এ সময় মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে ঘোষণা দিয়ে গ্রামবাসীকে উত্তেজিত করা হয়। প্রায় দুই শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালান এবং গ্রেপ্তার হওয়া নজর উদ্দিন নামে এক ব্যক্তিকে ছিনিয়ে নেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. কামরুজ্জামান বলেন, ঘটনার পরপরই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একজন এজাহার নামীয় আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ৩১ মে জনতার বাজার পশুর হাট অপসারণে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলার আসামিদের ধরতেই পুলিশের ওই অভিযান চালানো হয়েছিল। হামলায় তিন পুলিশ সদস্য আহত হন। সে মামলায় এজাহার নামীয় ৪২ জন আসামি ও অজ্ঞাত আসামি ছিলেন ১০০-১৫০ জন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৯৫

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসে নগরবাসীর নিরাপদ সিয়াম পালন এবং শান্তিপূর্ণ ঈদুল ফিতর উদযাপন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা

যুক্তরাষ্ট্রে বন্যায় নিহত ৯, বিদ্যুৎহীন ৪ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৯ জন প্রাণ হারিয়েছেন। মূলত প্রবল বর্ষণে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু অংশ প্লাবিত হয়েছে এবং অনেক স্থানে রাস্তা

গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৮

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ঢাকেশ্বরীর দুই এলাকায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন। সোমবার (৩ মার্চ), ভোররাতের দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার

দেশে ফিরতে চান শেখ হাসিনা, তবে দিয়েছেন শর্ত শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে তিনি এর সঙ্গে একটি শর্ত জুড়ে

যশোরের মণিরামপুরে বেড়াতে গিয়ে নারী শ্রমিক ধর্ষনের শিকার, দুই ধর্ষক আটক

জেমস আব্দুর রহিম রানা: যশোরের মণিরামপুরে বেড়াতে গিয়ে এক নারী শ্রমিক ধর্ষনের শিকার হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওই নারী শ্রমিক ধর্ষনের শিকার হন।

দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত হয়েছে: আইইডিসিআর

ঠিকানা টিভি ডট প্রেস: দেশে একজনের শরীরে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) শনাক্ত হয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ভাইরোলজি বিভাগের প্রধান ডা. আহমেদ