মসজিদের ভেতর ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ধর্ষক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: বগুড়ার সারিয়াকান্দিতে মসজিদের ভেতর ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে আকালু মোল্লা (৬২) নামের একজন বৃদ্ধকে গ্রেফতার করা হয়। ধর্ষক আকালু মোল্লা উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নিজবলাইল উত্তর পাড়া গ্রামের কিসমত আলী মোল্লার ছেলে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত শনিবার ঈদের দিন বিকালে শিশুটি খেলার সময় বৃষ্টি এলে নিজবলাইল উত্তর পাড়া জামে মসজিদের বারান্দায় আশ্রয় নেয়। এ সুযোগে শিশুটিকে আকালু মোল্লা ধর্ষণের চেষ্টা করে। সেই সময় শিশুটি নিজেকে রক্ষা করতে চিৎকার করতে শুরু করে। পরে এলাকাবাসী তার চিৎকারে এগিয়ে আসে এবং শিশুটিকে ঘটনা স্থল থেকে উদ্ধার করে। ততক্ষণে অভিযুক্ত আকালু মোল্লা ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।

পরে ওই শিশুটির মা বাদী হয়ে সারিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ধর্ষক বৃদ্ধ আকালু মোল্লাকে গ্রেফতার করতে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়। পরে বাংলাদেশ সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্পের নেতৃত্বে যৌথবাহিনী মঙ্গলবার সকালে অভিযুক্ত বৃদ্ধকে তার বোনের বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম বলেন, ধর্ষণের চেষ্টা মামলার আসামি আকালু মোল্লাকে মঙ্গলবার দুপুরে বগুড়া জেলার আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এবার রাশিয়ার সহায়তায় ৮টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বানাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: পরিষ্কার ও টেকসই জ্বালানি উৎপাদন বাড়াতে এবার রাশিয়ার সহযোগিতায় আটটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে যাচ্ছে ইরান। দেশটির পারমাণবিক শক্তি সংস্থা (Atomic Energy Organization

বেলকুচিতে বিবাদমান জমি নিয়ে হট্টগোল, ভিডিও ধারণ করায় সাংবাদিকদের মোবাইল ছিনতাই 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামে বিবাদমান জমি মাপা নিয়ে হট্টগোলের ভিডিও ধারণকালে সাংবাদিকের মোবাইল ছিনতাই ও অসদাচরণের অভিযোগ উঠেছে। ২৩ আগস্ট (শনিবার)

ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন শিয়ালকোল ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জুয়েল রানা

নিজস্ব প্রতিবেদক: আসছে আগামীকাল শনিবার পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে শিয়ালকোল ইউনিয়নের সর্বস্তরের ব্যক্তিবর্গসহ সিরাজগঞ্জবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শিয়ালকোল স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান

এদের তাড়ানোর জন্য লাঠি হাতে নেয়া ছাড়া উপায় থাকে না: সর্বমিত্র চাকমা

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা বলেছেন, তিনি তাঁর ক্যাম্পাসকে ভবঘুরে, পাগল ও গাঁজাখোরমুক্ত দেখতে চান। মঙ্গলবার গভীর

ইসরায়েলের প্রযুক্তি পার্কে হামলা, মাইক্রোসফট কার্যালয় ক্ষতিগ্রস্ত

অনলাইন ডেস্ক: ইসরায়েলের বিরশেভা প্রযুক্তি পার্ক, মাইক্রোসফট কার্যালয় এবং ইসরায়েলি সামরিক শাখার কাছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইরানি হামলার পর বিরশেভার কেন্দ্রীয় রেল স্টেশন সাময়িকভাবে

সিরাজগঞ্জে অপেক্ষা করেও মিলছে না টিসিবির পণ্য 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় টিসিবির পণ্য না পেয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অর্ধশতাধিক সুবিধাভোগী। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে শেষ পর্যন্ত খালি হাতেই