মসজিদের ভেতর মুয়াজ্জিনকে বিএনপি নেতার মারধর

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল জামে মসজিদের ভেতর মুয়াজ্জিনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পৌর বিএনপির আহ্বায়ক জয়নাল চৌধুরীর বিরুদ্ধে। সোমবার (২০ অক্টোবর) জোহরের নামাজের পরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় শ্রীমঙ্গল শহরে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার জোহরের নামাজের পর মুয়াজ্জিন আব্দুল লতিফ মসজিদের দরজা লাগাচ্ছিলেন। এসময় মসজিদের ভেতরে উপস্থিত বিএনপি নেতা জয়নাল চৌধুরী দরজা লাগানোর শব্দে ক্ষিপ্ত হয়ে বলেন, ‘শব্দ হলো কেন?’ বলেই তিনি মুয়াজ্জিনের ওপর চড়াও হন।

অভিযোগ রয়েছে, তিনি কোনো কথা না শুনেই মুয়াজ্জিন আব্দুল লতিফকে ধমক ও মারধর করেন। ঘটনার পর খবর পেয়ে মুসল্লিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এশার নামাজের পর উপস্থিত মুসল্লিরা প্রতিবাদ জানালে উত্তেজনা দেখা দেয়। পরে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদ ও স্থানীয় মুসল্লিদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।‌ বিক্ষোভ শেষে প্রতিবাদকারীরা অভিযুক্ত বিএনপি নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ভিডিও ফুটেজে দেখা গেছে, স্থানীয় মুসল্লিদের তীব্র প্রতিবাদের মুখে অভিযুক্ত জয়নাল চৌধুরীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কিন্তু পুলিশ জয়নালকে হেফাজতে নেওয়ার বিষয়টি অস্বীকার করে। এদিকে মুসল্লিরা প্রশাসন ও মসজিদ কমিটি কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিয়ে মসজিদের পবিত্র পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।

মুয়াজ্জিন আব্দুল লতিফ বলেন, আমি প্রতিদিনের মতো নামাজ শেষে দরজা লাগাচ্ছিলাম। হঠাৎ করে জয়নাল সাহেব এসে রেগে গিয়ে আমাকে ধমক দেন। আমি কিছু বলার আগেই তিনি আমার গায়ে হাত তোলেন। আমি ১৫ বছর ধরে এই মসজিদে সেবা করছি, কখনো এমন আচরণ পাইনি। আমি আল্লাহর ঘরে অপমানিত হয়েছি, এটা খুব কষ্টের।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তারা অভিযোগ নিয়ে এসেছিলেন, আবার সংশোধন করবেন বলে গেছেন, এখনো আসেন নাই। পুলিশ কাউকে হেফাজতে নেয়নি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পুলিশের ৫৯ কর্মকর্তা হলেন অতিরিক্ত পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের ৫৯ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে

জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপির ভাইসহ ৩৫০ জন

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে অন্তত ৩৫০ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। যোগদানকারীদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত নাজিম

সেনাবাহিনীর গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ফুলপুরে বাস ও সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে

টিউলিপের পর এবার চাপের মুখে পড়তে যাচ্ছেন হাসিনার মেয়ে পুতুল

ঠিকানা টিভি ডট প্রেস: ঠিকানা টিভি ডট প্রেস: দুর্নীতি ও অর্থ আত্মাসাতের অভিযোগে কয়েকদিন আগে যুক্তরাজ্যের সিটি মন্ত্রীর পদ হারান শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ

‘ইরানের পরমাণু স্থাপনায় হামলা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে’

অনলাইন ডেস্ক: জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত ফু কং বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা ‘বিপজ্জনক নজির’ সৃষ্টি করেছে। বিষয়টি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। শুক্রবার জাতিসংঘ

সরকারি জলাশয় নিয়ে সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি জলাশয় ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত