মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’

নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুরে রামকৃষ্ণপুর বালিতিতা পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে উঠেছে। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে লেখাটি হঠাৎ ভেসে ওঠে।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষিপ্ত বাসিন্দারা ঘটনাটি উপজেলা প্রশাসন ও পুলিশকে জানায়। পরে মসজিদ কর্তৃপক্ষ সাইনবোর্ডের বৈদ্যুতিক সুইচ অফ করে দেয়। রাতেই মসজিদের ডিজিটাল সাইনবোর্ডের অপারেটর লিটনকে গ্রেপ্তার করে পুলিশ।

মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান বলেন, এ ঘটনা শোনার পরপরই সাইনবোর্ডটি খুলে রাখা হয়েছে। কীভাবে এটি ঘটল, তা এখনও বোঝা যাচ্ছে না। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, সাইনবোর্ড হ্যাক হয়েছে। এ কারণে এমন লেখা উঠেছে। রাতেই ডিভাইসটির অপারেটর লিটনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। গত সোমবার রামকৃষ্ণপুর গ্রামে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীর সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মী গুলিবর্ষণ করে। এতে বিএনপির একজন গুলিবিদ্ধ হন। আহত হন অন্তত পাঁচজন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নামাজরত বাবাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত ছেলেকে ধরতে গিয়ে ৩ পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক: পাবনা সদর উপজেলায় নামাজ আদায় করা অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা করেছেন এক ছেলে। খবর পেয়ে অভিযুক্ত ছেলেকে আটক করতে গিয়ে তার ছুরিকাঘাতে আহত হয়েছেন

ভালোবাসা দিবসে জাবিপ্রবিতে চিরকুমার সংঘের বিক্ষোভ মিছিল

জাবিপ্রবি প্রতিনিধি: আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চিরকুমার সংঘের ব্যানারে একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেন। এসময় র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের

ডাসারে দুই কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম, দুদকের অভিযান

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসার উপজেলায় শিক্ষক ও কর্মচারী নিয়োগে অনিয়ম এবং অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার খসড়া তদন্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা, এমনটা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

সিরাজগঞ্জে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশা জেঁকে বসেছে। সেইসঙ্গে এ বছরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ। বৃহস্প‌তিবার (২ জানুয়ারি)। বিকেলে এ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: দুপুরে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। আজ শনিবার (১৭ জানুয়ারি) বুলাওয়েতে ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।, ২০২০ সালের

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন