মসজিদের চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে বেলকুচিতে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১,আহত ৮ 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মানাধীন মসজিদের উন্নয়নে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এছাড়া উভয় পক্ষের প্রায় ৮-১০ জন আহত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ছোট সগুনা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলকুচি উপজেলার ছোট সগুনা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নে নির্মান কাজ চলছে। এজন্য এলাকাবাসির নিকট থেকে চাঁদা উত্তোলন করাকে কেন্দ্র করে একই গ্রামের আলাউদ্দিন গ্রুপ ও কারিমুল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে হট্টগোল শুরু হয়।

এরই জের ধরে শনিবার ইফতারের পূর্ব মূহুর্তে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় উভয় পক্ষের ৮-১০ জন আহত হয়। এদের মধ্যে কারিমুল গ্রুপের হামলায় আলাউদ্দিন গ্রুপের আজাহার আলী (৫০) গুরুতর আহত হয়। রোববার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এছাড়া উভয় পক্ষের আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেযা হচ্ছে।

এ বিষয়ে বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সৌদিতে অনুমতি ছাড়া নির্বাচনি সভা, বেশ কয়েকজন বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন এলাকায় বিনা অনুমতিতে বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার বিষয়ে বাংলাদেশিদের সতর্ক করেছে দূতাবাস। এরইমধ্যে এমন ঘটনায় কয়েকজন বাংলাদেশি আটক

ড. ইউনূস পদত্যাগ করবেন না’

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ফাইজ তাইয়েব আহমেদ। শুক্রবার (২৩মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে

সরকারের দুর্বলতায় সীমান্তে বারবার পুশ-ইন: ফয়জুল করীম

সুজন মাহমুদ, কুড়িগ্রাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, “সরকার দুর্বল বলেই ভারত তাদের বাংলা ভাষাভাষী

সিরাজগঞ্জে ভেজাল শুভর কারখানায় লাখ টাকা জরিমানা, প্রতিষ্ঠান সিলগালা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর ইছা এলাকায় লাইসেন্স ছাড়াই পুষ্টি ভূষি উৎপাদন এবং ভেজাল ও মিথ্যা তথ্যসম্বলিত মোড়ক ব্যবহার করে বাজারজাত করার

সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলে আংশিক সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১১ ডিসেম্বর প্রকাশিত মূল প্রজ্ঞাপনের কিছু তারিখ ও তথ্যে পরিবর্তন

মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে: পিরোজপুর-১ এমপি মাসুদ সাঈদী

নিজস্ব প্রতিবেদক মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পিরোজপুরে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা আমাদের জাতির অহংকার, আত্মমর্যাদা ও