মসজিদুল আকসা ও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি: মসজিদুল আকসা ও বায়তুল মুকাদ্দাস রক্ষার দাবি এবং ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি হামলা ও দখলদারিত্বের কারণে নিরীহ মানুষ, নারী ও শিশুদের জীবন বিপন্ন হয়ে পড়েছে। তারা এসব হামলার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, বায়তুল মুকাদ্দাস বা আল-আকসা মসজিদ মুসলমানদের অন্যতম পবিত্র স্থান। ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত এ পবিত্র স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলোর ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন।

মানববন্ধনে বক্তারা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং প্ল্যাকার্ড প্রদর্শন করেন। মানববন্ধন শেষে সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মো. আলী আকবর, উপদেষ্টা মো. নাদিম রেজা, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম এবং মোহাম্মদ আমিন মাদ্রাসার শিক্ষক মাজেদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও স্থানীয়রা।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভুল থেকে শিক্ষা নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়তে চাই : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে

ছাত্র আন্দোলন কর্মীদের ওপর হামলা, আহত ৫

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর) মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন গুরুতর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার

প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালী

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। বুধবার এ র‍্যালীটি মিয়ারবাজার থেকে

কুষ্টিয়ায় যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষককে গণধোলাই

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক প্রধান শিক্ষককে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে সংবাদ পেয়ে স্থানীয় বিএনপি নেতারা তাকে উদ্ধার করে। এ ঘটনায়

তুরস্কের তায়ফুন ব্লক-৪: প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন

অনলাইন ডেস্ক: তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতায় নতুন মাইলফলক যুক্ত হলো। প্রথমবারের মতো হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে দেশটি। ‘তায়ফুন ব্লক-৪’ নামের এ মিসাইলটি উন্মোচন করা হয়

শেখ হাসিনাকে খুঁজতে আদালত এলাকায় হারানো বিজ্ঞপ্তির মাইকিং

নিজস্ব প্রতিবেদক: একটি হারানো বিজ্ঞপ্তি। একটি হারানো বিজ্ঞপ্তি। আমাদের হাসিনা খালা (শেখ হাসিনা) গত ৫ আগস্ট সপরিবারে হারিয়ে গেছেন। যদি কোনো সৎ-হৃদয়বান ব্যক্তি তাঁর সন্ধান