মরক্কোতে দুর্নীতিবিরোধী বিক্ষোভে উত্তাল তরুণ প্রজন্ম

অনলাইন ডেস্ক: দুর্নীতির বিরুদ্ধে উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে রাস্তায় নেমেছে তরুণ প্রজন্ম। শনিবার অন্তত ১১টি শহরে শত শত তরুণ বিক্ষোভে অংশ নেয়। সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে, এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, স্বাস্থ্য ও শিক্ষা খাত উপেক্ষা করে সরকার বিপুল অর্থ ব্যয় করছে আন্তর্জাতিক ক্রীড়া আসর আয়োজনের পেছনে। মরক্কো ২০৩০ সালের ফিফা বিশ্বকাপের সহ-আয়োজক দেশ। বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতিতে দেশটিতে অন্তত তিনটি নতুন স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে, পাশাপাশি আধা ডজনের বেশি স্টেডিয়াম সংস্কার ও সম্প্রসারণ চলছে। এ ছাড়া চলতি বছর আফ্রিকা কাপ অব নেশনসও আয়োজন করবে মরক্কো।

‘স্টেডিয়াম এখানে, হাসপাতাল কোথায়’—এই স্লোগান তোলেন বিক্ষোভকারীরা। তারা বলেন, জরুরি চিকিৎসার জন্য হাসপাতাল সংকটে থাকলেও সরকার স্বাস্থ্যখাতে পর্যাপ্ত বিনিয়োগ করছে না।

ক্যাসাব্লাঙ্কায় বিক্ষোভে অংশ নেওয়া ২৭ বছর বয়সী প্রকৌশলী ইউসুফ বলেন, “আমি শুধু স্বাস্থ্য ও শিক্ষা সংস্কার চাই না, আমি পুরো ব্যবস্থার সংস্কার চাই।”

রাবাত ও মারাকেশসহ বিভিন্ন শহরে পুলিশ বিক্ষোভকারীদের আটকে দেয়। ক্যাসাব্লাঙ্কাসহ কয়েকটি এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। মরোক্কান অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গ্রেপ্তার হওয়া বিক্ষোভকারীদের মধ্যে অনেকে পুলিশের হাতে মারধরের শিকার হয়েছেন। সংগঠনটির দাবি, এ ধরনের গ্রেপ্তার মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর হামলা, থানায় জিডি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ব্যক্তিমালিকানা জায়গা দখল করে মহিষলুটি হাটে মাছের সেড নির্মাণের অভিযোগ ওঠে মহিষলুটী চৌরাস্তা মৎস্য ব্যবসায়ী আড়তদার সমবায় সমিতি লিমিটেড ও এলজিইডির

পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে দেশটির পুলিশের সঙ্গে কট্টরপন্থী একটি গোষ্ঠীর সদস্যদের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সোমবারের এই সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে দেশটির

সিরাজগঞ্জে একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের দায় স্বীকার মাদ্রাসা শিক্ষকের

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জুগ্নীদহ তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষক হাফেজ আব্দুল মুন্নাফ একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের দায় স্বীকার করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের

পদ্মায় বাসডুবি: নিহত বেড়ে ২৬, নিখোঁজের তল্লাশি অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী, আট শিশু ও

কুষ্টিয়ায় ৬ হত্যায় হানিফ, হেনরিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

নিজস্ব প্রতিবেদক: জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা ও আরও তিনটি অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরিসহ

যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠক আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে এক উচ্চ পর্যায়ের সভায় সভাপতিত্ব করেন। ছবি: