মরক্কোতে আকস্মিক বন্যায় ৩৭ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: মরক্কোর আটলান্টিক উপকূলীয় প্রদেশ সাফিতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৩৭ জনের প্রাণহানি ঘটেছে।

সোমবার (১৪ ডিসেম্বর) মরক্কোর রাষ্ট্রীয় ‘2M’ টিভি এ খবর জানিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা যায়, রাজধানী রাবাত থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সাফিতে রাস্তা থেকে কাদা-জলের স্রোত গাড়ি এবং আবর্জনার বাক্স ভাসিয়ে নিয়ে যাচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, ঐতিহাসিক পুরাতন শহরটিতে কমপক্ষে ৭০টি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে।,

এর ফলে আরও ৩২ জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে কিংবা চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয় মিডিয়া জানায়, আটলান্টিক উপকূলের বন্দরনগরীতে আসা-যাওয়া করার বিভিন্ন পথে রাস্তাঘাটের ক্ষতির কারণে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা হামজা চাদৌনি এএফপিকে জানান, ‘এটি একটি কালো দিন।’ সন্ধ্যা নাগাদ পানির স্তর কমে যায়।

এদিকে, দেশটির আবহাওয়া পরিষেবা আগামীকাল মঙ্গলবারও সারা দেশে আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

জলবায়ু পরিবর্তনজনিত সংকটময় বিশ্বে টানা সপ্তম বছর ধরে তীব্র খরার সঙ্গে লড়াই করছে মরক্কো। তবে তীব্র আবহাওয়াজনিত আকস্মিক ঘটনা এবং প্লাবন এর আগেও দেখা গেছে।

দেশটির আবহাওয়া অধিদপ্তরের জেনারেল ডিরেক্টরেট (ডিজিএম) জানায়, ২০২৪ সাল ছিল মরক্কোর রেকর্ডে সবচেয়ে উষ্ণতম বছর, যেখানে গড় বৃষ্টিপাতের ঘাটতি ছিল ‘-২৪.৭’ শতাংশ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক: বাড়ি ভাড়া বাড়ানোর দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার

ইসরাইলে আবারও ইরানের হামলা, মাটির নিচে আশ্রয় নিলেন নেতানিয়াহু

ডেস্ক রিপোর্ট: ইসরাইলে ১০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেও ক্ষান্ত হয়নি ইরান। নতুন করে আবারও হামলা চালিয়েছে দেশটি। এ হামলা শুরুর সঙ্গেসঙ্গে মাটির নিচে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন

রাজধানীতে হাতুড়িপেটা করে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বংশাল থানাধীন সিক্কাটুলি এলাকায় পারিবারিক কলহের জেরে মাকসুদা খানম (২৬)। নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত

ইসরাইলের জন্য অস্ত্র আনার অভিযোগে ইতালিতে সৌদি জাহাজ আটক

অনলাইন ডেস্ক: ইসরাইলের জন্য যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র আনার অভিযোগে সৌদি আরবের জাতীয় জাহাজ কোম্পানি ‘বাহরি’র একটি জাহাজ আটক করেছেন ইতালির জেনোয়া বন্দরের কর্মীরা। ৮ আগস্ট

স্বেচ্ছাসেবক নেতা মোসাব্বির হত্যায় আরেক শুটার আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় আরেক শুটার রহিমকে আটক করেছে ডিবি । শুক্রবার বেলা ১১টার দিকে এ তথ্য

অস্থির ডলার বাজার, বাড়ছে বিনিময় হার

নিজস্ব প্রতিবেদক: দেশে শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ অব্যাহত থাকলেও বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে ডলারের বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে আন্তঃব্যাংক বাজারে ডলারের দাম