ময়মনসিংহে আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের মামলার এজাহারভুক্ত এক আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পাঁচ পুলিশ সদস্য। আরিফুল নামের ওই আসামিকে গ্রেপ্তার করে থানায় আনার সময় তার সহযোগীরা পুলিশ সদস্যদের কুপিয়ে জখম করে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।

তিনি জানান, পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামে এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে তার সহযোগীরা। হামলায় ৫ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। তারা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা টহল দেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরিফুলের বাবা সাগর আলীকে আটক করেছে পুলিশ।,

স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে স্থানীয় রাসেল নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে আরিফুল ইসলাম ও তার সহযোগীরা। রাসেল বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি পুলিশ দল দিগারকান্দা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। তাকে নিয়ে আসার সময় আরিফুলের বাবা সাগর আলীর নেতৃত্বে কয়েকশ লোক লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে আরিফুলকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায় তারা।

এসআই ফরিদ আহমেদ বলেন, হামলায় আহত ৫ পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব বলেন, কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাটি অত্যন্ত গুরুতর। আসামির বাবাকে আটক করা হয়েছে।

তিনি বলেন, ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে র‍্যাব ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছিনিয়ে নেওয়া আসামিসহ হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সরকার পতনের পর ‘পলায়ন’: ১৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের পতনের পর কর্মস্থলে অনুপস্থিত থাকা ১৩ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন তিনজন

রায়গঞ্জে ধান-চালের ক্রয় মূল্যের সমন্বয়হীনতার প্রতিবাদে মালিক সমিতির সংবাদ সম্মেলন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সরকার কর্তৃক আসন্ন “বোরো ধান ও চাউল সংগ্রহের মৌসুমে ধানের ক্রয় মূল্যের সাথে চাউলের ক্রয় মূল্যের সমন্বয় না থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে সিরাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া মাহফিল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সলঙ্গা ও কাওয়াক এলাকায় এ দুর্ঘটনা

খালেদা জিয়ার তৈরি ঐক্যের পাটাতনে যেন একসাথে কাজ করতে পারি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: আগামীতেও দেশের স্বার্থে একসাথে কাজ করবে বিএনপি-জামায়াত। সুন্দর দেশ গড়তে মিলেমিশে কাজ করতে জামায়াত অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন,

শেরপুরের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা দেখতে চায় জনগণ: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: শেরপুর-৩ শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনাকে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারীর ভূমিকা