মমতাজের নতুন ভিডিও ভাইরাল, অবস্থান সম্পর্কে যা জানা গেল!

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রখ্যাত লোকগানের শিল্পী মমতাজ বেগম। চার দশকেরও বেশি সময় ধরে গানের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তবে তার জীবনযাত্রা ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও নানা বিতর্ক রয়েছে। তিনি আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরে দলের মনোনয়ন নিয়ে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করেন, যেখানে তিনি বিজয়ী হন। কিন্তু আওয়ামী লীগের পতনের সঙ্গে সঙ্গে মমতাজও যেন অন্ধকারে চলে যান। তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং গানের অনুষ্ঠানেও তাকে দেখা যাচ্ছে না।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে মমতাজ বেগমকে তার নাতনির সঙ্গে দেখা যাচ্ছে। ভিডিওটি দেখে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ তাকে শ্রম ও মেধার মাধ্যমে শূন্য থেকে সফলতার শিখরে ওঠার উদাহরণ হিসেবে দেখছেন, আবার কেউ তাকে তীব্র সমালোচনায় বিদ্ধ করছেন।

অনেকেই তাকে ‘ভোটচোর’, ‘স্বৈরাচারের দোসর’ ও ‘পালিয়ে যাওয়া আপার সৈনিক’ বলে মন্তব্য করেছেন। বিশেষ করে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকেই তাকে জনসমক্ষে দেখা যায়নি, যার কারণে অনেকেই জানতে চাচ্ছেন, মানিকগঞ্জ-সিংগাইর (মানিকগঞ্জ-২) আসনের সাবেক এই সংসদ সদস্য এখন কোথায় আছেন।’

গ্রামবাসীরা বলছেন, স্বৈরশাসক হাসিনা ক্ষমতা ছেড়ে যাওয়ার পর থেকেই মমতাজ বেগমের কোনো খোঁজ পাওয়া যায়নি। মাঝে মাঝে শোনা যায় যে, তিনি দেশে আছেন, আবার কখনো খবর আসে যে, তিনি বিদেশে চলে গেছেন।

শিল্পীর ঘনিষ্ঠ কয়েকটি সূত্র জানিয়েছে, বর্তমানে তিনি দুবাইয়ে অবস্থান করছেন। তবে কিছু বিশ্বস্ত সূত্রের দাবি, মমতাজ এখনও ঢাকাতেই আছেন এবং তার সাবেক এক স্বামীর মেয়ে বাসায় রয়েছেন।

মমতাজ বেগম ২০০৮ সালে নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন। এরপর ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসনে পরাজিত হন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নাসিরনগরে ১৩৫ দিনে কুরআনের হাফেজ হলেন ১০ বছরের শিশু

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: মাত্র ১৩৫ দিনে পবিত্র কুরআন হেফজ সম্পন্ন করে সবাইকে চমকে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ১০ বছর বয়সী শিশু মোহাম্মদ ফজলে রাব্বুল।

ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, এসিসহ ৫ পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ হোসাইন ওরফে মিথুন (৩৫) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে নিউ

প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে আলী রীয়াজের সাবেক গাড়িচালক আটক

নিজস্ব প্রতিবেদক: প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে উপদেষ্টা পদমর্যাদার এক ব্যক্তির সাবেক গাড়িচালককে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে ঢাকার পাবলিক

ফ্যামিলি কার্ডের প্রলোভন নয়, তরুণদের চাকরির অধিকার দিতে হবে: শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আওয়ামী লীগ এক কোটি কার্ড দেওয়ার কথা বলে দুর্নীতি-লুটপাট করে দেশকে দেউলিয়া করে ভারতে পালিয়েছে। নতুন

যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে ভারত, ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা!

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরে হামলার পর ভারত যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে। শুক্রবার (২৫ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়,

আজ চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার (৫ জানুয়ারি)। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে