মনোনয়ন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত আট

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৮ জন আহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষ চলাকালে গাড়ি ও অফিস ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

আহতরা হলেন- স্বাধীন (২৮), শিরিনা বেগম (৪৬), সাইদুল (২৫), দেলোয়ার (৪৯), মোস্তফা (৪৮), সুজন (২৩), আসিফ মীর (১৯) এবং নয়ন (২৬)। আহতদের মধ্যে স্বাধীন ও সাইদুলকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিএনপি সারাদেশের ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করে। এতে মুন্সীগঞ্জ-৩ আসনে দলীয় মনোনয়ন পান কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন। মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ হন জেলা বিএনপির সদস্যসচিব মহিউদ্দিন আহমেদ। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।,

জামালদী বাসস্ট্যান্ড এলাকার কয়েকজন দোকানি জানান, বিকেল ৫টার দিকে মহিউদ্দিনের সমর্থকরা ও অনুসারীরা সাহারা মার্কেট এলাকায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী হোসেনের অফিসের সামনে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। অন্যদিকে, উপজেলা যুবদলের আরেক যুগ্ম আহ্বায়ক মাসুম আহমেদ ও হোসেন্দী ইউনিয়ন বিএনপি নেতা মমিন মৃধার নেতৃত্বে কামরুজ্জামান রতন সমর্থকরা সড়কের পাশে অবস্থান করছিলেন। হঠাৎ দুই পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষের সূত্রপাত হয়।

যুবদল নেতা আলী হোসেন অভিযোগ করেন, আমরা শান্তিপূর্ণভাবে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় তারা আমাদের ওপর হামলা চালায়। আমার গাড়ি ও অফিস ভাঙচুর করা হয়েছে। ৬-৭ জনকে পিটিয়ে আহত করেছে।

অন্যদিকে বিএনপি নেতা মমিন মৃধার বলেন, কামরুজ্জামান রতন ভাই মনোনয়ন পাওয়ায় গজারিয়ার মানুষ আনন্দিত। আমরা আনন্দ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলাম। এসময় আলী হোসেনের অফিস থেকে গুলি, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপ করা হলে, আমরা প্রতিহত করি।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুহাম্মদ মাসুদ ফারুক বলেন, এটা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নয়। রতন ভাইয়ের মনোনয়ন পাওয়ায় সাধারণ মানুষ আনন্দ করেছে, আর তারা আওয়ামী দোসরদের প্রতিহত করেছে।

গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টিউলিপের পর এবার চাপের মুখে পড়তে যাচ্ছেন হাসিনার মেয়ে পুতুল

ঠিকানা টিভি ডট প্রেস: ঠিকানা টিভি ডট প্রেস: দুর্নীতি ও অর্থ আত্মাসাতের অভিযোগে কয়েকদিন আগে যুক্তরাজ্যের সিটি মন্ত্রীর পদ হারান শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ

জামাইয়ের নির্যাতনে অতিষ্ঠ হয়ে সিরাজগঞ্জে শাশুড়ির আত্মহত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে মেয়ের জামাইয়ের নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়ম খাতুন নামের এক নারী আত্মহত্যা করেছেন। বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে কায়েমপুর ইউনিয়নের

আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমি বলতে চাই আগামীর বাংলাদেশ কেমন হবে? আমি বলব আরেকটা লড়াই

অন্তর্বর্তী সরকারের মতো নতুন সরকার যেন বেইমানি না করে: জুলাই শহীদ পরিবার

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবার ও গুরুতর আহতদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শহীদ পরিবারের সদস্যরা।

জাতীয় সংগীত লিখতে না পারায় তেঁতুলিয়ায় গ্রাম পুলিশ নিয়োগে কেউ উত্তীর্ণ নয়

নিজস্ব প্রতিবেদক: তেঁতুলিয়া উপজেলাতে জাতীয় সংগীত শুদ্ধভাবে লিখতে না পারায় গ্রাম পুলিশ (মহল্লাদার) নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া ৩৮ জন প্রার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেননি। বুধবার

বরিশালে স্বেচ্ছাসেবক ও যুবদলের দুই নেতাকে হাতুড়িপেটা

ডেস্ক রিপোর্ট: হাট-বাজারের দরপত্র ক্রয় করাকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে স্বেচ্ছাসেবক ও যুবদলের দুই নেতাকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ মার্চ)