মনোনয়ন ঘিরে দু’পক্ষের সংঘর্ষ, বিএনপি কার্যালয়ে ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরের বিএনপি প্রার্থীর মনোনয়ন ঘিরে গাংনীতে দলটির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টায় গাংনী বাজারে এই ঘটনা ঘটে।,

গতকাল সোমবার মনোয়ন ঘোষণার পর থেকেই উত্তেজনা দেখা দেয় মেহেরপুর-২ আসনে। এর জের ধরে ধাওয়া পাল্টা ধাওয়া হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত আমজাদ হোসনের অভিযোগ, মনোনয়ন বঞ্চিত মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থক গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালসহ তার ক্যাডার বাহিনীরা দেশীয় অস্ত্র নিয়ে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। হামলায় বিএনপি’র বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। আর এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও আব্দুল আউয়ালের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, আমজাদ হোসেনের সমর্থকরা দাবি করেছেন, প্রথমে মিল্টন গ্রুপের সমর্থকরা একতরফাভাবে হামলা করেছে এবং বিএনপি উপজেলা কার্যালয় ভাঙচুর করেছে। এ বিষয়ে জেলা বিএনপি’র সভাপতি জাবেদ মাসুদ মিল্টন বলেন, সংঘর্ষের যে ঘটনাটি ঘটেছে সেটি দুঃখজনক। এটি অপ্রত্যাশিত। বিষয়টি আমি পরে শুনেছি। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, উভয়পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত

জহুরুল ইসলামের স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বেলকুচি সদর ইউনিয়নের নতুন পরিষদ কমপ্লেক্স চত্বরে এ

সাহসী সাংবাদিক ইমনকে বিএমএসএফের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে অনুসন্ধানী ও দায়িত্বশীল সাংবাদিক আলী আজগর ইমনকে অভিনন্দন জানায়েছেন। যিনি সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের

বেলকুচিতে ২ শতাধিক দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচির শেরনগর গ্রামের হাজী মর্ত্তুজা খাঁনের বড় ছেলে কানাডার অন্টারিও প্রদেশের টরন্টো প্রবাসী হাজী মুস্তাফিজুর রহমান খাঁনের উদ্যোগে ও তার

যুক্তরাষ্ট্র-ইসরাইলের লক্ষ্য ব্যর্থ, ইরানের প্রতিরোধে টিকল না কৌশল

অনলাইন ডেস্ক: তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আব্বাস আসলানি বলেন, গাজা ও লেবাননে যুদ্ধবিরতি চুক্তি রক্ষায় ইসরাইলের অতীত রেকর্ড ভালো না হওয়ায়

তারেক সিদ্দিকীকে ৫০০ কোটি টাকা চাঁদা না দেয়ায়, যেভাবে ধ্বংস করা হয় ডেসটিনিকে

সিরাজগঞ্জ প্রতিনিধি: স্বৈরশাসক শেখ হাসিনা নিজের একটি ব্যবসায়ীক আলাদা বলয় গড়ে তোলেন। তার সময়ে বসুন্ধরা, বেক্সিমকো, সামিট, এস আলম, ওরিয়ন, নাসা, নগদ-এর মতো সিন্ডিকেট ব্যবসার

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার যুবদল নেতা মনির বহিষ্কার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলায় চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারকৃত ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরউজ্জামান মনিরকে বহিষ্কার করেছে জেলা যুবদল। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে জেলা যুবদলের সহ-দপ্তর