মনোনয়নে তিন ‘টি’: ত্যাগ, সততা ও জনপ্রিয়তা-বিএনপির কড়া যাচাইয়ে প্রার্থী নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থী বাছাইয়ে কড়া যাচাই-বাছাই শুরু করেছে বিএনপি। দলের দায়িত্বশীল সূত্র জানায়, এবারের নির্বাচনে একক প্রার্থী মনোনয়ন নীতিতে যাচ্ছে দলটি। সেই প্রার্থীকে হতে হবে ত্যাগী, সৎ ও জনসমর্থিত—এই তিনটি যোগ্যতা এখন বিএনপির মনোনয়নের মূল মানদণ্ড।

লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকের পরই নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে বিএনপি। এরই মধ্যে একাধিক জরিপ সম্পন্ন হয়েছে এবং আরও কিছু জরিপ চলমান রয়েছে।

দলটির নির্ভরযোগ্য সূত্র মতে, মনোনয়ন বাছাইয়ে বিবেচনায় থাকবে-

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কার অবদান সবচেয়ে বেশি;

প্রার্থীর সততা ও সমাজে ভালো মানুষের ভাবমূর্তি আছে কিনা;

নিজ এলাকায় ভোটের মাঠে কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি।

বিএনপির নীতিনির্ধারকরা মনে করছেন, জনগণের আস্থা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করেই এবার মনোনয়ন চূড়ান্ত করা হবে। এতে পুরনো ও পরিচিত অনেক নেতাও বাদ পড়তে পারেন।

তরুণদের প্রাধান্য, চমকের ইঙ্গিত

মনোনয়নে তরুণদের অগ্রাধিকার দেওয়া হলেও প্রবীণদেরও মূল্যায়ন করা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার থেকে একাধিক প্রার্থী আসতে পারেন এবং মিত্রদের জন্য কিছু আসন ছেড়ে দেওয়ার কথাও ভাবছে দলটি।

স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, এবার এক আসনে এক প্রার্থীই মনোনয়ন পাবেন, ২০১৮ সালের মতো নয়। মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ জানান, দলের দুঃসময়ের সাথী এবং যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপকর্মের অভিযোগ নেই, তারাই অগ্রাধিকার পাবেন।

গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত

বিএনপির গঠনতন্ত্রের ১৪ অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় স্থায়ী কমিটিই পার্লামেন্টারি বোর্ড হিসেবে কাজ করবে। তফসিল ঘোষণার পর প্রার্থী বাছাই ও মনোনয়নপত্র জমা প্রক্রিয়া শুরু হবে। সাক্ষাৎকার শেষে বোর্ডই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “বিএনপি আন্দোলন ও সংগঠনের মধ্য দিয়েই নির্বাচনমুখী দল হিসেবে প্রস্তুত থেকেছে, নতুন করে প্রস্তুতির কিছু নেই।”

সবমিলিয়ে, বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের জন্য এবার কঠিন পরীক্ষা অপেক্ষা করছে—যেখানে ত্যাগ, সততা ও জনভিত্তিই হবে সাফল্যের চাবিকাঠি।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়াশে জামায়াত ইসলামীর পক্ষ থেকে পুজা মন্ডপ পরিদর্শন 

লুৎফর রহমান তাড়াশ: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার অষ্টমীর দিনে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও কুশল বিনিময় করেছেন বাংলাদেশ

সিরাজগঞ্জ ডিসিকাপ ফুটবলে সদর পৌরসভা সেমিফাইনালে: শাহজাদপুরকে ১-০ গোলে পরাজিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: রবিবার বিকেলে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের নক আউট পর্বের গুরুত্বপূর্ণ খেলায় সিরাজগঞ্জ সদর পৌরসভা ফুটবল একাদশ শাহজাদপুর উপজেলা দলকে

শাজাহান খানের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেন যুবদল নেতা

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শাজাহান খানের বাড়ি এবং তার ভাইদের ব্যবসাপ্রতিষ্ঠানে পাহারায় কেন্দ্রীয় কমিটি থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন যুবদল

আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ বৈষম্যবিরোধী নেতা

নিজস্ব প্রতিবেদক: আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি’—এমন হুমকিমূলক বক্তব্য দিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে প্রকাশ্যে বাগবিতণ্ডায় জড়ানোর অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী

যানজটের মূল কারণ ট্রাফিক অব্যবস্থাপনা: ফাওজুল কবির খান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অংশ পরিদর্শনে এসে নিজেই যানজটের কবলে পড়েন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ বুধবার (০৮

কুমিল্লায় চোর সন্দেহে যুবককে ধরে কুকুর লেলিয়ে দেওয়ার ভিডিও ভাইরাল

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে একটি কারখানায় চুরির সন্দেহে এক যুবককে ধরে দুটি কুকুর লেলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩১ সেকেন্ডের