মনকিচর শাপলা পাড়া নাইট অলম্পিক ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা সম্পন্ন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: উপজেলার শীলকূপ ইউনিয়নে ‘মনকিচর শাপলা পাড়া নাইট অলম্পিক ফুটবল টুর্ণামেন্ট-২৫’র ফাইনাল খেলা শুক্রবার রাতে সম্পন্ন হয়েছে।

শীলকূপ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, বাঁশখালী উপজেলা ছাত্রদল নেতা তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তৌহিদুল আলম (মাসুদ)।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘মেধা বিকাশের জন্য শিক্ষার পাশাপাশি খেলাধূলার কোনো বিকল্প নেই। খেলাধূলা মানুষের দেহমন কে সতেজ করে। ছোটদের পাশাপাশি বড়দেরও খেলাধুলা চালু রাখা উচিত। তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধূলার কোন বিকল্প নেই।’

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক, বাঁশখালী উপজেলা মৎসজীবী দলের আহ্বায়ক মাষ্টার মোহাম্মদ ইউনুছ।

খেলার শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক, বাঁশখালী উপজেলার আহ্বায়ক মো. আনছার উল্লাহ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎসজীবী দলের সদস্য, বাঁশখালী উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন, শীলকূপ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য মোহাম্মদ আলী সাওদাগর, বাঁশখালী উপজেলা যুবদল নেতা মো. সাইফুল ইসলাম, ছনুয়া বিএনপি নেতা নাজমুল হক, চাম্বল বিএনপি নেতা আহমদ ছফা, পুইছড়ি বিএনপি নেতা মো. নোমানুল হক, বৈলছড়ী বিএনপি নেতা মঈন উদ্দিন, শীলকূপ বিএনপি নেতা ফজল কাদের। ছাত্রদল নেতা মোরশেদ হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মনির, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম কন্ট্রাক্টর, বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. সাহাব উদ্দিন, শীলকূপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, খোকন, নোমান, আজিজ, ফখরুদ্দিন, আনিস সহ প্রমুখ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুর্গাপূজার পরই দেশে ফেরার চেষ্টা চালাবে আ.লীগাররা

নিজস্ব প্রতিবেদক: চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ভারতে থেকে একের পর উসকানিমূলক বক্তব্য

ইনকিলাব মঞ্চের আহত কারও শরীরে গুলির আঘাত নেই, প্রধান উপদেষ্টার দপ্তরের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক: ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক কোরিয়ান বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সমস্যা ও সম্ভাবনা নিয়ে

উপদেষ্টা পদে নিয়োগ না পেলে ঈদের নামাজ পড়বেন না সিরাজ

ডেস্ক রিপোর্ট: রংপুর বিভাগ থেকে উপদেষ্টা হিসেবে নিয়োগ না দিলে ঈদুল ফিতরের নামাজ না পড়ার ঘোষণা দিয়েছেন রংপুরের সিরাজ-উদ-দৌলা চৌধুরী। শুক্রবার (১৪ মার্চ), সকালে পঞ্চগড়

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশের চার সমুদ্র বন্দর–চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার আবহাওয়াবিদ মো. ওমর

আওয়ামী লীগ ফিরে আসলে পাটক্ষেতে ঘুমাতে হবে: কৃষক দল সম্পাদক

নিজস্ব প্রতিবেদক: কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ১৭ বছর আওয়ামী লীগের নির্যাতন সহ্য করেছি। মাত্র ৬ মাস পার হলো না,