মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই মিনিটের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ হঠাৎ করেই ঝটিকা মশাল মিছিল করেছে। শুক্রবার (৭ নভেম্বর) রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শহীদ রিয়া গোপ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সামনের সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে হঠাৎ ১০-১২ জন তরুণ মশাল হাতে সড়কে নেমে “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” স্লোগান দিতে শুরু করে। মিছিলটি প্রায় দুই মিনিট স্থায়ী হয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

মিছিল শেষে রাতেই ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন পলাতক সন্ত্রাসী আজমেরী ওসমান, যিনি নারায়ণগঞ্জে একাধিক হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র মামলার আসামি। ভিডিওটি প্রকাশের পর স্থানীয়ভাবে বিষয়টি ব্যাপক আলোচনা হয়।

এ ঘটনার সঙ্গে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের নামও উঠে এসেছে। তার নির্দেশেই মশাল মিছিলটি আয়োজন করা হয়। এর আগেও ফতুল্লার বিভিন্ন এলাকায় একই ধরনের ঝটিকা মিছিল ও প্রদর্শনী করেছে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বিষয়টি অস্বীকার করে বলেন, ছাত্রলীগ বা অন্য কোনো সংগঠনের মশাল মিছিলের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। তবে একাধিক গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে বৃহস্পতিবার রাতে ফতুল্লায় ঝটিকা মশাল মিছিল করা হয় এবং তারা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি ও উত্তেজনা ছড়ানোর উদ্দেশ্যে সম্প্রতি এ ধরনের মিছিল বাড়ছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক সময়ের এসব আকস্মিক মিছিল ও স্লোগান আওয়ামী লীগপন্থি কিছু গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি এবং মাঠের পরিস্থিতি নিজেদের পক্ষে রাখার প্রচেষ্টারই অংশ। স্থানীয় বাসিন্দারা জানান, রাতে হঠাৎ মশাল মিছিল দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। এলাকায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক প্রত্যক্ষদর্শী বলেন, “হঠাৎ দেখি কিছু ছেলে মশাল জ্বালিয়ে স্লোগান দিচ্ছে। পরে পুলিশ আসে, কিন্তু তারা ততক্ষণে চলে গেছে।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুদ্ধের জন্য প্রস্তুত, ভারতকে নতুন হুঁশিয়ারি পাকিস্তান সেনা প্রধানের

অনলাইন ডেস্ক: ভবিষ্যতে শত্রুপক্ষের আগ্রাসন মোকাবিলার উদ্দেশ্যে সামরিক প্রস্তুতিতে আমূল রূপান্তর হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীতে। বৃহস্পতিবার এই দাবি করলেন দেশটির সেনা সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল আসিম মুনির।

গরুর হাটে প্রকাশ্যে শ্বশুরকে কুপিয়ে হত্যা, জামাতা আটক

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গরুর হাটে প্রকাশ্য দিবালোকে শ্বশুরকে কুপিয়ে হত্যা করেছে এক জামাতা। শুক্রবার (৬ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার গোডাউন বাজার এলাকায়

চীন-পাকিস্তান ঘনিষ্ঠতায় বাংলাদেশের যুক্ত হওয়ায় চিন্তিত ভারত

অনলাইন ডেস্ক: চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাড়তে থাকা ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান। তিনি

সলঙ্গায় কাজের মেয়েকে ধর্ষনের অভিযোগে পিতা ও পুত্র আটক 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় কাজের মেয়েকে নিয়মিত ধর্ষনের অভিযোগে বাবা ও ছেলে কে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের

ফের শাহবাগ অবরোধ করলেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক: টানা অষ্টম দিনের মতো আজও রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম

অপারেশন ডেভিল থেকে বাঁচতেই ইসলামী আন্দোলনে যোগ দিলেন আওয়ামীলীগ সভাপতি

নিজস্ব প্রতিবেদক: বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম মিয়া আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে