মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।,

রোববার (১২ অক্টোবর) দিবাগত মধ্যরাতে রাজধানীর নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় এ উত্তেজনা শুরু হয়। এ সময় উভয়পক্ষের ইট-পাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমসহ ছাত্রনেতারা। একইসঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের এসি মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ঢাবির শাহনেওয়াজ হলের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী উভয়পক্ষকে সরিয়ে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।,

তিনি আরও বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হবে আসলে কী হয়েছে। যদি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তা নেওয়া হবে। তাৎক্ষণিকভাবে তিনি হতাহতের কোনো সংবাদ দিতে পারেননি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘তৌহিদী জনতা’ নামে হামলা কারা করছে?

নিজস্ব প্রতিবেদক: তৌহিদী জনতা’ তথা ‘বিক্ষুব্ধ মুসল্লিদের’ দাবির মুখে বাংলাদেশের দিনাজপুর ও জয়পুরহাটে নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করে দেওয়া হয় সম্প্রতি। বিষয়টা শুধু খেলা বন্ধেই

পরনির্ভরতা থেকে যত দ্রুত সম্ভব বের হতে হবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পরনির্ভরতা থেকে যত দ্রুত সম্ভব বের হতে হবে, এর বিকল্প নেই। নতুন বাংলাদেশ মানে স্বনির্ভর বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মূহাম্মদ

এনায়েতপুর মেহের উন নেছা স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ 

নিজস্ব প্রতিবেদক: চৌহালী উপজেলাধীন এনায়েতপুর মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী খাজা ইউনুস আলী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ মাঠে বার্ষিক

মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন পরিবর্তন চেয়ে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে লাগাতার মশাল মিছিল চলছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকা থেকে এ মশাল মিছিল

নিম্নমানের খাতা বিতরণে ক্ষোভ প্রতিবাদ করায় অপপ্রচারের শিকার শিক্ষক

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষান্মাসিক পরীক্ষার খাতার মান নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। পরীক্ষার জন্য ব্যবহৃত

ঈদের দিনে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে সোমবার (৩১ মার্চ) বিকালে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত